
আহবান নিউজ২৪ :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম আগামী রবিবার (৩০ নভেম্বর) চৌগাছায় আসছেন। দুপুর ২টায় চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াত আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মো. মোবারক হোসাইন, ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং যশোর-২ আসনের এমপি পদপ্রার্থী শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। সভায় সভাপতিত্ব করবেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ। জনসভাটি সবার জন্য উন্মুক্ত।