• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে নার্সিং অধিদপ্তর একীভূতকরণের প্রতিবাদে যশোরে নার্সদের মানববন্ধন

Reporter Name / ২০৬ Time View
Update : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

আহবান নিউজ২৪ :
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরের সঙ্গে একীভূত করার প্রস্তাবের প্রতিবাদে যশোরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুরে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) যশোর জেলা শাখা এই কর্মসূচি পালন করে।
সংগঠনের সভাপতি শাহিদা খাতুনের নেতৃত্বে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা বলেন, স্বতন্ত্র নার্সিং প্রশাসন নার্সিং পেশার অগ্রগতির মূল ভিত্তি। সরকারের একীভূতকরণের উদ্যোগ নার্সদের মর্যাদা, দক্ষতা ও পেশাগত উন্নয়নকে বাধাগ্রস্ত করবে। তারা জানান, নার্সদের দীর্ঘদিনের ন্যায্য দাবি পূরণে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
কর্মসূচিতে সংগঠনটি তাদের আট দফা দাবি তুলে ধরে দাবি গুলো হলো স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর অন্য কোনো অধিদপ্তরের সঙ্গে একীভূত করার উদ্যোগ বাতিল করতে হবে এবং জাতীয় নার্সিং কমিশন গঠন করতে হবে।
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর প্রণীত নিয়োগবিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেট-আপ এবং ক্যারিয়ার পাথ অনুমোদন ও বাস্তবায়ন করতে হবে।
নার্সদের উচ্চতর পদে (৯ম থেকে ৪র্থ গ্রেড) ভূতাপেক্ষভাবে পদ সৃজন ও সুপারনিউমেরারি পদোন্নতি দিতে হবে।
নার্সিং সুপারভাইজার ও নার্সিং ইন্সট্রাক্টর পদগুলোকে ৯ম গ্রেডে উন্নীত করতে হবে।
ডিপ্লোমা নার্স-মিডওয়াইফদের সনদ স্নাতক (পাশ) সমমান দিতে হবে এবং গ্রাজুয়েট নার্স-মিডওয়াইফদের জন্য প্রফেশনাল বিসিএস চালু করতে হবে।
বেসরকারি স্বাস্থ্যসেবা ও নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠানে নার্স নিয়োগে সুনির্দিষ্ট নিয়োগবিধি ও বেতন কাঠামো প্রণয়ন এবং ভুয়া নিবন্ধনবিহীন নার্স-মিডওয়াইফদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
নার্স-মিডওয়াইফদের ঝুঁকি ভাতা প্রদান এবং পূর্বের স্বৈরাচারী সরকারের চাপিয়ে দেওয়া নার্সিং ইউনিফর্ম পরিবর্তন করতে হবে।
শয্যা,রোগী ও চিকিৎসক অনুপাতে প্রয়োজনীয় নার্স-মিডওয়াইফের পদ সৃজন ও নিয়োগ দিতে হবে। মানববন্ধন শেষে নার্সরা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd