• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে মাদকের বিরুদ্ধে জনতার ঐক্য র‍্যালি, সচেতনতামূলক কর্মসূচি শেষে গঠিত ‘মাদক সুরক্ষা কমিটি, যশোরে সাবেক ভাইস চেয়ারম্যান বিপুলের নির্দেশে ফের মিছিলের অভিযোগ, সাবেক ইউপি চেয়ারম্যানসহ আটক ২ যশোরে আওয়ামী লীগের মশাল মিছিলের অভিযোগ, দুইজন আটক গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে যশোরে জামায়াতের সমাবেশ ও গণমিছিল সরকার ব্যর্থ হলে দেশে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটবে : অধ্যাপক নার্গিস বেগম গভীর শোক ও শ্রদ্ধায় প্রাচ্যসংঘ পরিবারের দুই সুহৃদকে স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত যশোর চৌগাছা কাঁচাবাজারে মডেল মসজিদের স্থান পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন যশোরে বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের বিভাগীয় মুফাসসির সম্মেলন অনুষ্ঠিত যশোর শেখহাটিতে মাদকবিরোধী অভিযান, দুইজন কারাগারে যশোর ডেঙ্গু প্রতিরোধে অভিযান, বিভিন্ন নির্দেশনা

একই দিনে নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি 

Reporter Name / ১৫৭ Time View
Update : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

আহবান ডেস্ক :

একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে (ইসি) আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সমকালকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারের এই চিঠি পাঠানো হয়েছে।’

আখতার আহমেদ বলেন, সরকার চিঠি দিয়ে জানিয়েছে, গণভোট করা ইসির দায়িত্ব। এক্ষেত্রে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট করার জন্য বলা হয়েছে।

জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি ও গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মতবিরোধের মধ্যে গত ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের ঘোষণা দেন। সে অনুযায়ী একই দিনে দুই ভোটের প্রস্তুতি নিতে চিঠি দিলো অন্তর্বর্তী সরকার।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছিলেন, সরকার থেকে আনুষ্ঠানিক নির্দেশনা পেলে গণভোট নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে ইসি। এর এক সপ্তাহ পর মন্ত্রিপরিষদ বিভাগ একইদিনে দুই ভোট আয়োজনের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি দিল।

আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তপশিল দিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি আগে থেকেই নিচ্ছিল ইসি। এই অবস্থায় একই দিনে গণভোট আয়োজনের ঘোষণা আসায় সেজন্য বাড়তি প্রস্তুতিও নিতে হবে সাংবিধানিক সংস্থাটিকে। এখন গণভোট অধ্যাদেশের অপেক্ষায় রয়েছে। সরকারের পক্ষ থেকে অধ্যাদেশ এলে সে অনুযায়ী প্রস্তুতি পর্বকে ঢেলে সাজাবে তারা। এ জন্য আরেক দফা নির্বাচনী রোডম্যাপও ঘোষণা করার প্রস্তুতিও রয়েছে।

 

 

 

সূত্র :সমকাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd