বিশেষ প্রতিনিধি :
উজ্জল নক্ষত্রের মতো দৃশ্যমান হয়েছে রাজনীতির আকাশের একটি ধ্রুবতারা যার নাম নিজামদ্দিন অমিত। নিজের অদম্য চেষ্টা। পর উপকারিতা। স্পষ্টভাষী, অত্যন্ত পরিশ্রমি,অন্যের চোখের পানি মুছে দিতে দেরি করে না এক মুহূর্ত সেই মানুষটির নাম নিজামদ্দিন অমিত। তিনি নিজ উদ্যোগে অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান।এবং দেকভাল করেন।

নিয়ম করে প্রায় প্রতিদিন তিনি সপাতালে রোগীর মাথায় হাত দিয়ে শান্তনা দেন।এছাড়াও তাদের পিছনে পকেটের টাকা ব্যয় করে থাকেন সেই মানুষটির নাম নিজামদ্দিন অমিত ধীর গতিতে হেঁটেছে রাজনীতির পথে। সাফল্য পেয়েছে দ্রুত। অল্প সময়ের মধ্যে জায়গা করে নিয়েছে কেন্দ্রীয় কমিটিতে।

দলীয় সূত্র জানায় ৭১’ শহীদ পরিবারের সুযোগ্য সন্তান, মজলুম জনতার নেতা, নিজামদ্দিন অমিত-
৯০দশকে দেশের প্রগতিশীল বাম রাজনীতির মধ্য দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন। পরে তিনি জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপায় যোগদান করে। এবং যশোর জেলা কমিটি গঠন করেন। ওই কমিটির তিনি প্রতিষ্ঠাতা সভাপতি। নিজামদ্দিন আমিত অক্লান্ত পরিশ্রম করে জাগপাকে যশোরে প্রতিষ্ঠিত করেছেন।
দলীয় কর্মসূচি, সামাজিক কর্মকান্ড, পরোপকারিতা এবং নিজ উদ্যোগে দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ, কম্বল বিতরণ, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার মধ্য দিয়েই সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন।

নিজামদ্দিন অমিত দলের জন্য সারাদিন অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। দলও তাকে মূল্যায়ন করেছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর ৫(মনিরামপুর) সংসদীয় আসনের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেন নিজামদ্দিন আমিতকে।

দলীয় মনোনয়ন পেয়ে তিনি নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ করে জনপ্রিয় হয়ে ওঠেন। এমন এক নেতার বংশ পরিচয় না দিলেও নয় তিনি সাত(৭) ভাই বোনের মধ্য পঞ্চম। অনেক আগেই দুভাই শাহীন এবং শাহীদ পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে।
বড় ভাই ডাক্তার এম এ সামাদ,ছোট ভাই কোরবান আলী ব্যবসায়ী, দুবোনের মধ্য বড়বোন “নূরজাহান ইসলাম”, এফোর্ড স্কুল এন্ড কলেজের শিক্ষিকা এবং ব্রাকের যক্ষার ডাক্তার,স্বামী অবসরপ্রাপ্ত সেনা অফিসার,ছোটবোন রোকেয়া খাতুন, কলারোয়ার ওফাপুর প্রাইমারি স্কুলের শিক্ষিকা এবং ডাক্তার,স্বামী ব্যাংক কর্মকর্তা।
অমিত, লেখাপড়ায় সর্বোচ্চ ডিগ্রী অর্জন করেও অনেক ভালো চাকুরীর সুযোগ থাকা সত্ত্বেও কোন চাকুরী না করে আজীবন দেশের গরীব মেহনতী মানুষের জন্য লড়াই সংগ্রাম করে যাচ্ছেন। এরকম একজন আজীবন সংগ্রামী বিপ্লবী নেতা।