• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক নদীতে গোসল করতে নেমে চৌগাছায় শিশুর মৃত্যু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে স্মারকলিপি ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ সাংবাদিক সুনীল ঘোষের মাতৃবিয়োগে জেইউজের শোক সাংবাদিক সুনীল ঘোষের মায়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক যশোর বাঘারপাড়ায় ২৪টি ককটেল সদৃশ বস্তু নিষ্ক্রিয় করল এটিইউ বোম্ব ডিসপোজাল টিম যশোরে বোমা হামলা মামলায় যুবলীগ কর্মী আটক যশোর বেনাপোলে নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়ি বহরে হামলা

ঝিকরগাছা উপজেলা ছাত্রদল নেতাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ 

Reporter Name / ১৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা এবং সদস্য সচিব শাহিন আলম বিপ্লবের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে।
সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নানা ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে এ দুই নেতার বিরুদ্ধে। যা সুস্পষ্টভাবে সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী বলে উল্লেখ করেছে কেন্দ্রীয় সংসদ।
এ অবস্থায় কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা আগামী ৪৮ ঘন্টার মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য তাঁদেরকে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সামনে ব্যাখ্যা প্রদান করতে বলা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) জাহাঙ্গীর আলম, যিনি এ সংক্রান্ত বার্তা গণমাধ্যমে পাঠিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd