• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে মাদকের বিরুদ্ধে জনতার ঐক্য র‍্যালি, সচেতনতামূলক কর্মসূচি শেষে গঠিত ‘মাদক সুরক্ষা কমিটি, যশোরে সাবেক ভাইস চেয়ারম্যান বিপুলের নির্দেশে ফের মিছিলের অভিযোগ, সাবেক ইউপি চেয়ারম্যানসহ আটক ২ যশোরে আওয়ামী লীগের মশাল মিছিলের অভিযোগ, দুইজন আটক গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে যশোরে জামায়াতের সমাবেশ ও গণমিছিল সরকার ব্যর্থ হলে দেশে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটবে : অধ্যাপক নার্গিস বেগম গভীর শোক ও শ্রদ্ধায় প্রাচ্যসংঘ পরিবারের দুই সুহৃদকে স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত যশোর চৌগাছা কাঁচাবাজারে মডেল মসজিদের স্থান পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন যশোরে বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের বিভাগীয় মুফাসসির সম্মেলন অনুষ্ঠিত যশোর শেখহাটিতে মাদকবিরোধী অভিযান, দুইজন কারাগারে যশোর ডেঙ্গু প্রতিরোধে অভিযান, বিভিন্ন নির্দেশনা

যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারী 

Reporter Name / ১৯০ Time View
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

আহবান নিউজ :

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ঐক্য পরিষদ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বুধবার সকালে যশোর মেডিকেল কলেজ ও জেলা টেকনোলজিস্ট ফোরামের উদ্যোগে জেনারেল হাসপাতাল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সকাল১০টা থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত চলা মানববন্ধনে সংগঠনের পক্ষ থেকে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে জানানো হয়।

সংগঠনের সভাপতি হাসানুজ্জামানের নেতৃত্বে আয়োজিত মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জেনারেলের হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ইনচার্জ মৃত্যুঞ্জয় ও নুরুজ্জামান, ফার্মাসিস্ট জহুরুল ইসলাম, রাজু আহম্মেদ, প্যাথলজি ল্যাব ইনচার্জ পারভেজ, ব্লাড ব্যাংক  ইনচার্জ চঞ্চল , যশোর জেলা স্কুল হেলথ ক্লিনিকের ফার্মাসিস্ট রতন কুমার সরকার এবং ফিজিওথেরাপিস্ট মেহেদী হাসানসহ যশোরের সরকারি বেসরকারি সকল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য ১০ম গ্রেড এখনো বাস্তবায়িত হয়নি। দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও কোনো অগ্রগতি না হওয়ায় পেশাজীবীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে বলে মন্তব্য করেন তারা। বর্তমানে দশম গ্রেড বাস্তবায়নের ফাইলটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে আছে, কিন্তু বারবার কোয়ারি দিয়ে সময় ক্ষেপণ করছে। বক্তারা দ্রুততম সময়ের মধ্যে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান, না হলে আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারী দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd