• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

বিপ্লব পরবর্তী এ দেশের রাজনীতিতে বাকশালের দোসরদের স্থান হবে না : মামুনুল হক 

Reporter Name / ১৮৩ Time View
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

আহবান নিউজ :
খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, দেশ এখন দুইভাগে বিভক্ত। একটি ক্ষুদ্র অংশ ৭২এর বাকশালী এবং অপরটি চব্বিশের গণ অভ্যুত্থানের পক্ষের দেশপ্রেমিক গোষ্ঠী। প্রতিটি রাজনৈতিক দলকে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে। বিপ্লব পরবর্তী এ দেশের রাজনীতিতে ৭২এর বাকশালী দোসরদের স্থান হবে না।
আজ মঙ্গলবার রাত ৯ টায় প্রেসক্লাব যশোরের আব্দুল মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খেলাফত মজলিস যশোর জেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় জুলাই সনদের আইনি ভিত্তি তৈরিতে গণভোটের পৃথক আয়োজন না হওয়ায় হতাশ ব্যক্ত করেন তিনি। বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে দিয়ে জুলাই সনদের তাৎপর্যকে হ্রাস করা হয়েছে। জুলাই সনদ এ দেশের ইতিহাসে অন্যতম একটি সনদ। এরজন্য প্রযোজ্য গণভোট জাতীয় সংসদ নির্বাচনের সাথে হতে পারে না। তারপরও যদি গণভোট হয় তাহলে ৫ আগস্টের মত ঐক্যবদ্ধ হয়ে হ্যাঁ ভোট দিয়ে আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, জুলাই সনদকে অকার্যকর করতে, জুলাই বিপ্লবকে ব্যর্থ করতে ভিনদেশী চক্র ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদের কাছে এ দেশ ছেড়ে দেয়া যাবে না। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে বিজয়ী করতে হবে। এজন্য মাঠে ময়দানে, জনগণের দোরগোড়ায় যেতে হবে। কারণ এ সনদ আগামীর বাংলাদেশে মুক্তির দুয়ার খুলবে।
মামুনুল হক বলেন, আগামীর বাংলাদেশে সংখ্যালঘুদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। ইসলামী শক্তি ক্ষমতায় আসলে সংখ্যালঘুদের নিয়ে ধান্দাবজির রাজনীতি বন্ধ করা হবে। তাদের অধিকার নিশ্চিত করা হবে।
খেলাফত মজলিস যশোর জেলার আমীর মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা শরীফ সাইদুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা অলিউল্লাহ মাহমুদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd