• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে মাদকের বিরুদ্ধে জনতার ঐক্য র‍্যালি, সচেতনতামূলক কর্মসূচি শেষে গঠিত ‘মাদক সুরক্ষা কমিটি, যশোরে সাবেক ভাইস চেয়ারম্যান বিপুলের নির্দেশে ফের মিছিলের অভিযোগ, সাবেক ইউপি চেয়ারম্যানসহ আটক ২ যশোরে আওয়ামী লীগের মশাল মিছিলের অভিযোগ, দুইজন আটক গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে যশোরে জামায়াতের সমাবেশ ও গণমিছিল সরকার ব্যর্থ হলে দেশে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটবে : অধ্যাপক নার্গিস বেগম গভীর শোক ও শ্রদ্ধায় প্রাচ্যসংঘ পরিবারের দুই সুহৃদকে স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত যশোর চৌগাছা কাঁচাবাজারে মডেল মসজিদের স্থান পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন যশোরে বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের বিভাগীয় মুফাসসির সম্মেলন অনুষ্ঠিত যশোর শেখহাটিতে মাদকবিরোধী অভিযান, দুইজন কারাগারে যশোর ডেঙ্গু প্রতিরোধে অভিযান, বিভিন্ন নির্দেশনা

যশোরে কর্মসংস্থান সৃষ্টি ও বেসরকারি ভাতার ন্যায্য প্রাপ্তি নিশ্চিত করার দাবিতে ‘সম্মেলন অনুষ্ঠিত 

Reporter Name / ১৬৩ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

আহবান নিউজ :
কর্মসংস্থান সৃষ্টি ও বেসরকারি ভাতার ন্যায্য প্রাপ্তি নিশ্চিত করার দাবিতে যশোরে অনুষ্ঠিত হয়েছে ‘সম্মেলন’। শনিবার (১৫ নভেম্বর) আলমগীর সিদ্দিকী হল (টাউন হল) প্রাঙ্গণে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন,কর্মসংস্থান মানুষের মৌলিক অধিকার,আর বেসরকারি ভাতা সবার জন্য ন্যায্যভাবে নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তারা বলেন, ‘কর্মসংস্থান অথবা বেসর ভাতার লড়াই শানিত কর, ন্যায় ও সমঅধিকার সমাজ গড়’এই স্লোগান বাস্তবায়নেই সম্মেলনের মূল লক্ষ্য।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এ. এস. এম. কামাল উদ্দিন, কবি মাংক শাহী, তসলিম-উর রহমান, শেখ আলাউদ্দীন, আমিনুল ইসলাম অনল, আহাদ আলী মুন্না ও মঞ্জুরুল আলম।
বক্তারা দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট, বর্তমান কর্মসংস্থান সংকট এবং বেসরকারি খাতে ভাতা বৈষম্য বিষয়ে বিস্তারিত মতামত তুলে ধরেন।
সম্মেলনে বক্তারা সরকারের পাশাপাশি বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোকে কর্মসংস্থান বৃদ্ধি ও ভাতা কাঠামো যৌক্তিক করার আহ্বান জানান। তারা আরও বলেন, সংগঠিত আন্দোলন ছাড়া ন্যায্য অধিকার আদায় সম্ভব নয়।
আয়োজকরা জানান, আগামী দিনে আরও বৃহত্তর পরিসরে আলোচনা ও আন্দোলন চালিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd