• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

বিপ্লবী যুবমৈত্রী যশোর জেলা কমিটির সম্মেলন সম্পন্ন

Reporter Name / ১৭৯ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

আহবান নিউজ :
বাংলাদেশ বিপ্লবী যুবমৈত্রী যশোর জেলা কমিটির সম্মেলন বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদের কেন্দ্রীয় সভাপতি এ এস এম কামাল উদ্দিন। উদ্বোধনী পর্ব শেষে শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে টাউন হল ময়দানের আলমগীর সিদ্দিকী হলে এসে উদ্বোধনী সভা শুরু হয়।
‘কর্মসংস্থান অথবা বেকার ভাতার লড়াই শানিত কর, ন্যায় ও সমতার সমাজ গড়’এ স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মঞ্জুল আলম। বক্তব্য রাখেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদের সভাপতি এ এস এম কামাল উদ্দিন, যুবমৈত্রী কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি মাসুক শাহী, বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা সম্পাদক কমরেড তসলিম-উর-রহমান, কেন্দ্রীয় নেতা ইসরারুল হক, বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লাল্টু, যুবমৈত্রী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শেখ আলাউদ্দিন, কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক আহাদ আলী মুন্না, বিপ্লবী ছাত্রমৈত্রী যশোর জেলা সভাপতি সায়হাম বিশ্বাস অর্কসহ অন্যরা। আলোচনা সভা পরিচালনা করেন রায়হান বিশ্বাস।
বক্তারা বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি এক ক্রান্তিকালে দাঁড়িয়ে আছে। জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর নানা হুমকি এবং উগ্র ধর্মান্ধতার মাধ্যমে শিক্ষাব্যবস্থাকে বিপর্যস্ত করার ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বক্তারা যুবকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
বিকেল ৩টায় জেলা কার্যালয়ে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মঞ্জুরুল আলম। রাজনৈতিক ও সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব রায়হান বিশ্বাস। কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে আহাদ আলী মুন্নাকে সভাপতি, মঞ্জুরুল আলমকে সাধারণ সম্পাদক এবং সুমন পোদ্দারকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্যবিশিষ্ট নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান বিপ্লবী যুবমৈত্রী কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ইন্দ্রজিত চট্টোপাধ্যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd