• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

ভারতের দালাল প্রার্থীদের ভোট না দিতে আহ্বান মাহমুদুর রহমানের

Reporter Name / ১৯৩ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

আহবান নিউজ:

আগামী জাতীয় নির্বাচনকে “অত্যন্ত গুরুত্বপূর্ণ” উল্লেখ করে আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, “ভারতের দালাল প্রার্থীদের ভোট দেবেন না।” শনিবার বিকেলে যশোর জেলা পরিষদ মিলনায়তনে ‘জুলাই বিপ্লবোত্তর পরিস্থিতি ও আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
আলোচনা সভার আয়োজন করে বহুমাত্রিক জ্ঞানচর্চা সংগঠন প্রাচ্যসংঘ। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সুপ্রিম কাউন্সিল সদস্য আখতার ইকবাল টিয়া।
বক্তব্যে মাহমুদুর রহমান বলেন, দেশের সামনে আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে হওয়া জরুরি। এর জন্য রাজনৈতিক দলগুলোকে “কারচুপি না করার অঙ্গীকার” দিতে হবে। তিনি আরও বলেন, অবাধ নির্বাচন হলে “দিল্লির দাদাগিরি ও ষড়যন্ত্র” থেমে যাবে। তরুণদের উদ্দেশে তিনি বার্তা দিয়ে বলেন, তারা প্রমাণ করে দিয়েছে ভারত–ঘেঁষা রাজনীতির সুযোগ আর নেই।
জুলাই আন্দোলনের শহীদ আনাসকে স্মরণ করে মাহমুদুর রহমান বলেন, তরুণদের আত্মত্যাগ যেন ভুলে না যায় রাজনৈতিক নেতৃত্ব। তিনি অভিযোগ করেন, স্বাধীনতার পর দেশের পূর্ণ স্বাধীনতা প্রতিষ্ঠায় “ভারতীয় প্রভাব” বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তার দাবি, ২০২৪ সালের জুলাই বিপ্লবের মাধ্যমে তরুণরা নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটিয়েছে।
সভায় বিশেষ অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল মজিদ, গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ এবং লেখক–অ্যাক্টিভিস্ট বেনজীন খান।
উপাচার্য ড. আব্দুল মজিদ বলেন,জুলাই বিপ্লবের পর তরুণদের আগ্রহ কিছুটা কমেছে মনে হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, তাদের তেজ ও আবেগ আবার জেগে উঠবে।
সৈয়দ আবদাল আহমেদ বলেন, তরুণরা প্রমাণ করেছেন ভারত সম্প্রসারণবাদী শক্তি। তিনি আশা প্রকাশ করেন, ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিষয়ে “কঠোর রায়” দেবে এবং অতীতের গণহত্যার বিচারও হবে।
এর আগে দুপুরে ওবায়দুল বারী হলে প্রাচ্যসংঘের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন মাহমুদুর রহমান। সেখানে তিনি বলেন, জুলাই সনদ প্রশ্নে সরকার যৌক্তিক সিদ্ধান্ত দিয়েছে। বিএনপি ও জামায়াতের দাবি আংশিকভাবে বিবেচনায় নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
মতবিনিময় সভায় তিনি মন্তব্য করেন, ভারত–প্রশ্নে রাজনৈতিক দলগুলোর অবস্থান স্পষ্ট হওয়া জরুরি। তিনি বলেন, “ভারতের দালালকে যদি পার্লামেন্টে ঢুকতে না দেওয়া যায়, তাহলে এ দেশকে আর কেউ পদানত করতে পারবে না।”
সভায় প্রাচ্যসংঘের সংগঠকেরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd