• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে মাদকের বিরুদ্ধে জনতার ঐক্য র‍্যালি, সচেতনতামূলক কর্মসূচি শেষে গঠিত ‘মাদক সুরক্ষা কমিটি, যশোরে সাবেক ভাইস চেয়ারম্যান বিপুলের নির্দেশে ফের মিছিলের অভিযোগ, সাবেক ইউপি চেয়ারম্যানসহ আটক ২ যশোরে আওয়ামী লীগের মশাল মিছিলের অভিযোগ, দুইজন আটক গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে যশোরে জামায়াতের সমাবেশ ও গণমিছিল সরকার ব্যর্থ হলে দেশে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটবে : অধ্যাপক নার্গিস বেগম গভীর শোক ও শ্রদ্ধায় প্রাচ্যসংঘ পরিবারের দুই সুহৃদকে স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত যশোর চৌগাছা কাঁচাবাজারে মডেল মসজিদের স্থান পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন যশোরে বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের বিভাগীয় মুফাসসির সম্মেলন অনুষ্ঠিত যশোর শেখহাটিতে মাদকবিরোধী অভিযান, দুইজন কারাগারে যশোর ডেঙ্গু প্রতিরোধে অভিযান, বিভিন্ন নির্দেশনা

খাস পুকুর-জলাশয় রক্ষা করার দায়িত্ব আমাদের সবার / পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

Reporter Name / ১৬০ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জাতীয় সম্পদ হিসেবে খাস পুকুর ও জলাশয় রক্ষা আমাদের দায়িত্ব। সরকারি খতিয়ান অনুযায়ী ঢাকা জেলা ও মহানগরে মোট ১১৩টি খাস পুকুর রয়েছে, যার মধ্যে ৪৪টি প্রথম পর্যায়ে সংস্কারের জন্য চিহ্নিত হয়েছে।

শনিবার ঢাকার কেরানীগঞ্জের দড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুকুর ও জলাশয় সংস্কার, উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগরী ও উপজেলা এলাকার ৪৪টি খাস পুকুর ও জলাশয় সংস্কার, উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ প্রকল্পে অর্থায়ন করে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড।

তিনি বলেন, জাতীয় সম্পদ হিসেবে খাস পুকুর ও জলাশয় রক্ষা আমাদের দায়িত্ব। সরকারি খতিয়ান অনুযায়ী ঢাকা জেলা ও মহানগরে মোট ১১৩টি খাস পুকুর রয়েছে, যার মধ্যে ৪৪টি প্রথম পর্যায়ে সংস্কারের জন্য চিহ্নিত হয়েছে। এসব জলাশয়ে সীমানা নির্ধারণ, অবৈধ দখল উচ্ছেদ, সীমানা পিলার স্থাপন, পুনঃখনন, পাড় বাঁধাই, দূষণমুক্তকরণ, পানি প্রতিস্থাপন, বাঁধানো ঘাট, ওয়াকওয়ে, বেঞ্চ স্থাপন এবং বৃক্ষরোপণের কাজ করা হবে। এতে জলাবদ্ধতা নিরসন, বৃষ্টির পানি ধারণ, মৎস্যচাষ, কৃষি কার্যক্রম, বাফার জোন উন্নয়ন এবং নগরবাসীর জন্য পরিবেশবান্ধব বিনোদনকেন্দ্র তৈরির সুযোগ সৃষ্টি হবে।

উপদেষ্টা রিজওয়ানা বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় প্রাকৃতিক জলাধার সংরক্ষণ অপরিহার্য। ঢাকার পুকুরগুলো দখল, ভরাট ও দূষণের চাপের মধ্যে রয়েছে। জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানাই— বাকি জলাশয়গুলোর তালিকা প্রণয়ন করে ধাপে ধাপে পুনর্গঠনের উদ্যোগ গ্রহণ করা জরুরি। আগামী প্রজন্মের টেকসই পরিবেশ নিশ্চিতেই এই কাজ অব্যাহত রাখতে হবে।

পরিবেশ উপদেষ্টা আরও বলেন, মৎস্যজীবী সম্প্রদায়, স্থানীয় জনগণ এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সম্পৃক্ত করেই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে, যা পরিবেশ সংরক্ষণের পাশাপাশি স্থানীয় জনগণের আর্থ-সামাজিক উন্নয়নেও ভূমিকা রাখবে।

নিষিদ্ধ পলিথিন প্রসঙ্গে তিনি বলেন, পলিথিন দূষণ পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি। সরকারের কঠোর নজরদারি ও জনসচেতনতা বৃদ্ধির ফলে সুপারশপগুলো এখন পলিথিন শপিং ব্যাগ ব্যবহার কমিয়েছে। পরিবেশ রক্ষায় নাগরিক দায়িত্ববোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ঢাকা জেলা প্রশাসনের এই উদ্যোগের মাধ্যমে রাজধানী ও উপকণ্ঠের গুরুত্বপূর্ণ জলাধারসমূহ পুনর্গঠন, সংরক্ষণ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষার পথে উল্লেখযোগ্য অগ্রগতি সূচিত হলো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমেদ, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এবং কেরানীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া।

তিনি সংশ্লিষ্টদের দ্রুত কাজ শুরু করার নির্দেশনা প্রদান করেন এবং আশা প্রকাশ করেন যে প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকার জলাধারসমূহ স্বাভাবিক ধারণক্ষমতা ফিরে পাবে এবং জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

 

 

 

 

সূত্র ; সমকাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd