• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে জামায়াতে ইসলামী’র ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

Reporter Name / ১৯৪ Time View
Update : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

আহবান নিউজ :
বাংলাদেশ জামায়াতে ইসলামী, যশোর জেলা শাখার উদ্যোগে ৫ দফা দাবিতে এক বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে যশোর জজ কোর্টের সামনে শান্তিপূর্ণভাবে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের সভাপতি অধ্যাপক গোলাম রসুল। বক্তব্য দেন জেলা সেক্রেটারি মাওলানা আবু জাফর সিদ্দিক, সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, অধ্যাপক মনিরুল ইসলাম, জেলা প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, শহর আমির অধ্যাপক শামসুজ্জামান, এবং জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবুল হাসেম রেজাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা জুলাই সনদ বাস্তবায়ন, দ্রুত গণভোট, এবং পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ঘোষিত ৫ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
সমাবেশ শেষে অধ্যাপক গোলাম রসুলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কোর্টের সামনে থেকে শুরু হয়ে প্রেসক্লাব মোড়, টাউন হলের পাশ, দড়াটানা, চিত্রা মোড় অতিক্রম করে কোতয়ালী থানার সামনে গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd