• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার যশোরে যুবলীগ নেতা আলমগীর হোসেন আটক

বিগত ১৫ বছর মিথ্যা মামলা ও গুমের শিকার হয়েছে অসংখ্য বিএনপি নেতা কমী….তৃপ্তি

Reporter Name / ২০৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

 

আহবান নিউজ:

যশোর শার্শা-১ আসনের সাংসদ মফিকুল  হাসান তৃপ্তি বলেছেন, বাংলাদেশের জনগণের মুক্তির প্রতীক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই মহান নেতা, মানুষের অধিকার ও উন্নয়নের কথা চিন্তা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন। তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান সময়ের গণতন্ত্রের প্রতীক দেশনায়ক তারেক রহমান ও এই জিয়া পরিবার বাংলাদেশের গণতন্ত্রের রক। তিনি বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে দেশে স্বৈরতন্ত্রের শাসন চলছে, বিএনপি ও জাতীয়তাবাদী পরিবার নির্যাতন, গুম ও মিথ্যা মামলার শিকার হয়েছে, কিন্তু তারা জনগণের অধিকার আদায়ের লড়াই থেকে সরে আসেনি। ৫ই আগস্টের ঐতিহাসিক প্রোপট উল্লেখ করে তিনি বলেন, জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন দেশনায়ক তারেক রহমান, যিনি জনগণকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াইয়ে উদ্বুদ্ধ করেছেন।

বৃহস্পতিবার  সাড়ে ৩ টার সময় শার্শার লক্ষনপুর ইউনিয়ন এর ৩ নং শিকারপুর ওয়ার্ডে ইউনিয়ন এর সাধারন সম্পাদক শামছুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে মফিকুল হাসান তৃপ্তি বলেন.নির্বাচিত হলে শার্শার কোনো রাস্তা কাঁচা থাকবে না, শিকারপুর হাই স্কুলে আধুনিক ডিজিটাল ভবন নির্মাণ করা হবে, নারীদের জন্য প্রশিণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে, শিতি বেকারদের জন্য বেকার ভাতা ও উপযুক্ত চাকরির ব্যবস্থা করা হবে। শিার্থীদের কারিগরি প্রশিণের জন্য প্রশিণ কেন্দ্র স্থাপন, শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, আন্দোলপোতা খাল পুনঃখনন এবং সোনাইমুড়ি খালের পানি নিষ্কাশন উন্নত করে শার্শার জলবদ্ধতা দূর করার প্রতিশ্রুতি দেন তিনি। কৃষকদের জন্য সহজ শর্তে ঋণ প্রদান এবং কৃষি কার্যক্রমে আধুনিক সহায়তা নিশ্চিত করার কথাও ঘোষণা করেন।

সবচেয়ে দৃঢ় কণ্ঠে তিনি ঘোষণা দেন, যদি তিনি এমপি নির্বাচিত হন, তবে শার্শায় কোনো মাদক ব্যবসায়ী স্থান পাবে না । মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। তিনি বলেন, বাংলাদেশকে ঘিরে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে, কিন্তু আগামী ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি বিজয়ী হবে এবং দেশনায়ক তারেক রহমান হবেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। সমাবেশে তিনি নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাওয়ার আহ্বান জানান এবং প্রতিটি ভোটারের হাতে লিফলেট পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা , বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা থানা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ ও শার্শা থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd