• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

আপিল বিভাগে উত্তপ্ত বাক্য বিনিময়, অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা নিয়ে ফের শুনানি ২৫ নভেম্বর

Reporter Name / ১৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

 

আহবান ডেস্ক :

অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতার মামলার শুনানিতে আপিল বিভাগে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে রিটকারীর। বুধবার (১২ নভেম্বর) শুনানি চলাকালে এ পরিস্থিতি তৈরি হয়। অ্যাটর্নি জেনারেল বলেন, রিটকারি লিমিট ক্রস করেছেন। এ সময় সব পক্ষকে শান্ত থাকতে বললেন প্রধান বিচারপতি।

এদিকে, অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা নিয়ে আপিল বিভাগে ফের শুনানি আগামী ২৫ নভেম্বর দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

চলতি বছরের শুরুতে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ নেয়াকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দেন হাইকোর্ট। এ সময় আদালত বলেছেন, ‘বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, কাজেই এ নিয়ে বিতর্ক থাকতে পারে না।’

এর আগে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ নেয়া চ্যালেঞ্জ করে রিট করেন আইনজীবী মহসীন রশীদ।

প্রসঙ্গত, ২০২৪ সারের ৮ আগস্ট নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চাওয়া হয়। সেদিন তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের ৭ জন বিচারপতি অন্তর্বর্তী সরকার গঠনের পক্ষে মতামত দিয়ে স্পেশাল রেফারেন্স দেন। সুপ্রিম কোর্টের মতামত ও বৈধতা পাওয়ার পর রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকারকে শপথ পাঠ করান।

স্পেশাল রেফারেন্সে আপিল বিভাগের ৭ বিচারপতি বলেন, ‘দেশের বর্তমান উদ্ভুত পরিস্থিতিতে যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং মহামান্য রাষ্ট্রপতি বিগত ৬ আগস্ট ২০২৪ তারিখে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন, সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এর অনুচ্ছেদ ৪৮ (৩) অনুসারে মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করা সম্ভবপর নয়।’

 

 

 

 

 

 

 

 

সূত্র   c/24


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd