আহবান নিউজ :
নিষিদ্ধ যুবলীগের ব্যানারে রাষ্ট্রবিরোধী মিছিলের অভিযোগে আটক যশোর শহরের দুই যুবককে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তারা হলেন ষষ্ঠীতলা পাড়ার হৃদয় ইসলাম (১৯) ও মুড়লী জোড়া মন্দির এলাকার শাহ নেওয়াজ ফেরদৌস শাওন (২৫)।
পুলিশ জানায়, দুজনই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী আলমগীর কবির সুমন ওরফে হাজী সুমনের অনুসারী। হাজী সুমনের নির্দেশে তারা মঙ্গলবার ভোরে মুখোশ ও হেলমেট পরে সরকারবিরোধী স্লোগান দিয়ে সংক্ষিপ্ত মিছিল করে। ওই মিছিলের ভিডিও হাজী সুমন তার ফেসবুকে প্রচার করেন।
হৃদয়কে গত বছরের কানাইতলা এলাকায় নাশকতার মামলায় এবং শাওনকে ঘোপ সেন্ট্রাল রোডে ব্যানার তৈরির মামলায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।