• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, ছাত্রলীগের ব্যানারে মিছিলে অংশ নেয়া পাঁচজন আটক  

Reporter Name / ১৮৩ Time View
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

আহবান নিউজ :

যুবলীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ভোরে যশোর শহরে ঝটিকা মিছিল করেছে যুবলীগ নামধারী একদল যুবক। ভোর আনুমানিক ছয়টার দিকে আইনজীবী সমিতির ১ নম্বর ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে মাইকপট্টিতে গিয়ে শেষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে ১০-১৫ জন কিশোর-যুবক অংশ নেয়। তাদের অধিকাংশই মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরে ছিল। তারা ‘শেখ হাসিনা আসবে—বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনা ভয় নাই—রাজপথ ছাড়ি নাই’, ‘অবৈধ সরকার মানি না মানবো না’সহ নানা স্লোগান দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী আলগমীর কবির সুমনের অনুসারীরাই এই মিছিলের আয়োজন করেন। হাজী সুমন নিজেই তার ফেসবুক পেজে মিছিলের ভিডিও শেয়ার করেছেন।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, “ভোরে সূর্য উঠার আগেই মিছিলটি হয়েছে বলে জেনেছি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।”
এদিকে, নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে গত সোমবার বিকেলে যশোর শহরে ঝটিকা মিছিল করার অভিযোগে পাঁচজনকে আটক করেছে কোতোয়ালি ও ডিবি পুলিশ। মঙ্গলবার রাতে শহরের চাঁচড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—ঝুমঝুমপুরের রাজু রানা, মনিরামপুরের মনিরুজ্জামান, সদর উপজেলার চন্দা আফরার মামুন মিয়া, চাঁচড়া চেকপোস্ট এলাকার রাশেদুল ইসলাম রাতুল এবং চাঁচড়া কলোনী এলাকার নিরব সাদেকিন।
ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভুঞা জানান, “নিষিদ্ধ সংগঠনের ব্যানারে সরকারবিরোধী মিছিলের ঘটনায় তাদের আটক করা হয়েছে।”
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, “আটকদের আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি যুবলীগের ব্যানারে যারা মিছিল করেছে, তাদেরও শনাক্তে অভিযান চলছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd