• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

প্রাথমিক শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়ন ও পুলিশি হামলার প্রতিবাদে যশোরে বাম গণতান্ত্রিক জোটের মানববন্ধন

Reporter Name / ২০৫ Time View
Update : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

আহবান নিউজ :

প্রাথমিক শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়ন, সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক পদ পুনর্বহাল এবং শিক্ষকদের ওপর পুলিশি হামলার বিচার দাবিতে বাম গণতান্ত্রিক জোট, যশোর এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ নভেম্বর) সকাল ১১টায় যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘মজদুর এক হও  শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নাও’ এই শ্লোগানে কর্মসূচিতে বক্তারা বলেন, সরকারের অবহেলায় প্রাথমিক শিক্ষাক্ষেত্র দিনদিন ধ্বংসের মুখে পড়ছে। শিক্ষকরা শিক্ষার মানোন্নয়নে কাজ করলেও তাদের দাবিগুলো বছরের পর বছর উপেক্ষিত হচ্ছে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন কমরেড হাবিবুর রহমান, জেলা সমন্বয়ক, বাম গণতান্ত্রিক জোট, যশোর।বক্তব্য দেন কমরেড নাজমুল হুদা, সিপিবি যশোর জেলা সম্পাদক,কমরেড নাসরিন সুলতানা, বাসদ জেলা আহ্বায়ক,কমরেড রেজাউল করিম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিনিধি,ও কমরেড লাবণী দত্ত, নারী মৈত্রীর জেলা নেত্রী।

বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয় বাদ দেওয়া শিক্ষা ব্যবস্থার জন্য ভয়াবহ ক্ষতি ডেকে আনবে। তারা অবিলম্বে এসব পদ পুনর্বহাল, শিক্ষকদের উপর দমন-পীড়নের অবসান ও দায়ী পুলিশ সদস্যদের শাস্তির দাবি জানান।

শেষে বক্তারা ঘোষণা দেন, দাবি আদায় না হলে সারাদেশে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd