• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোর চৌগাছায় গোয়ালঘরে আগুন,তিন গরু পুড়ে মারা গেছে

Reporter Name / ২০৮ Time View
Update : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

আহবান নিউজ :

যশোরের চৌগাছা উপজেলার মির্জাপুর গ্রামে এক কৃষকের গোয়ালঘরে আগুন লেগে তিনটি গরু পুড়ে মারা গেছে এবং দুইটি গরু গুরুতর দগ্ধ হয়েছে। রোববার (৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে এঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মির্জাপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে কহিনুর মল্লিক (৪৫),এর বসতবাড়ির দক্ষিণ পাশে টিনসেট গোয়ালঘরে হঠাৎ আগুন লাগে। এতে গোয়ালঘরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। গোয়ালে থাকা ১০টি গরুর মধ্যে গাভী ৪টি, বাছুর ২টি ও ষাঁড় ৪টি ছিল। এর মধ্যে ৩টি গরু পুড়ে মারা যায়, ২টির শরীরের অধিকাংশ অংশ পুড়ে গেছে এবং ৫টি গরু এখনও নিখোঁজ রয়েছে।

অগ্নিকাণ্ডে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে চৌগাছা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

চৌগাছা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd