• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যুবলীগের ব্যানার তৈরীর সময় আটক দেবু মল্লিক ও নাহিদ রিমান্ডে

Reporter Name / ২০০ Time View
Update : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

আহবান নিউজ:

যশোরে যুবলীগের বিক্ষোভ মিছিলের ব্যানার তৈরির সময় আটক হওয়া দেবু মল্লিক ও প্রতিষ্ঠান মালিক নাহিদ বিল্লাহর এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার রিমান্ড আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডল এ আদেশ দেন। এর আগে পুলিশ তাদের পাঁচ দিন করে রিমান্ডের আবেদন জানায়। তাদের মধ্যে দেবু মল্লিক যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুলের ম্যানেজার হিসেবে কাজ করেন।
আদালত সূত্রে জানা যায়,গত ২৯ অক্টোবর রাত ১১টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে শেখ হাসিনার মামলা প্রত্যাহার ও আইসিটি আইন বন্ধের দাবিতে যুবলীগ বিক্ষোভ মিছিল করার প্রস্তুতি নিচ্ছে। সেই বিক্ষোভের ব্যানার তৈরির কাজ চলছিল যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের আই.এন.বি ডিজিটাল নামের প্রিন্টিং প্রতিষ্ঠানে। দূর থেকে ওই কাজের নেতৃত্ব দিচ্ছিলেন আনোয়ার হোসেন বিপুল।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুলের নেতৃত্বে ডিবি ও সাইবারক্রাইম ইউনিটের একাধিক দল ওই প্রতিষ্ঠানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে কয়েকটি ব্যানার জব্দ করা হয়। পুলিশের দাবি, ব্যানার তৈরি করে বিক্ষোভের নামে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করা হয়েছিল। ঘটনাস্থল থেকেই নাহিদ বিল্লাহ ও দেবু মল্লিককে হাতেনাতে আটক করা হয়। পরের দিন এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই নাসির উদ্দিন বাদী হয়ে স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের ধারায় মোট ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলকে। রোববার এ মামলায় আটক দুইজনের একদিন করে রিমান্ডে মঞ্জুর করে আদালত।
উল্লেখ্য,  শনিবার রাতে আটক আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম ফুল ও যুবলীগ নেতা রফিকুল ইসলাম ওরফে ঢোল রফিককে এ মামলায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd