• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

দলিল যার, ভূমি তার” সবক্ষেত্রেই প্রযোজ্য নয়

Reporter Name / ১৯৯ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

আহবান ডেস্ক:

ভূমি ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত এবং অবৈধ দখল প্রতিরোধে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকার। ২০২৫ সালের মধ্যে পাঁচ ধরনের জমি, বৈধ দলিল থাকা সত্ত্বেও, অবৈধ দখলদারদের থেকে উদ্ধার করা হবে। প্রয়োজনে আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।

সরকারি পরিপত্রে বলা হয়েছে, “দলিল যার, ভূমি তার” সবক্ষেত্রেই প্রযোজ্য নয়। কারণ অনেক ক্ষেত্রে দলিল থাকলেও মালিকানা বা দখলের আইনগত ভিত্তি থাকে না।

দখল মুক্ত করা হবে এমন পাঁচ ধরনের জমি:

১. সাব-কবলা দলিল: উত্তরাধিকার বণ্টন না করে করা দলিল, যেখানে কোনো ওয়ারিশ বঞ্চিত হয়েছেন।

২. হেবা দলিল: দাতার সম্পূর্ণ মালিকানা না থাকা বা শর্ত ভঙ্গের কারণে করা দলিল।

৩. জাল দলিল: সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির মাধ্যমে তৈরি দলিল।

৪. খাস খতিয়ানের সম্পত্তি: সরকারি খাস জমি নিজের নামে বিক্রি করা হলে।

৫. অর্পিত সম্পত্তি: যুদ্ধ-পরবর্তী পরিত্যক্ত জমি, যা ব্যক্তিগতভাবে দখল করা হয়েছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, এসব জমি শুধু আদালতের রায়ের মাধ্যমে টিকিয়ে রাখা যাবে। ভূমি মন্ত্রণালয় বলেছে, এই উদ্যোগের মূল লক্ষ্য সরকারের সম্পত্তি পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা হয়েছে।

 

 

সূত্র:সে/নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd