• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে পুকুর শ্রেণির জমিতে ভবন নির্মাণের অনুমোদনের দাবিতে মানববন্ধন

Reporter Name / ১৭৩ Time View
Update : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

আহবান নিউজ:

পুকুর শ্রেণির জমিতে বাড়ির নকশা (প্লান) অনুমোদনের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার সকাল ১১টার দিকে যশোর পৌরসভা চত্বরে ‘আবাসভূমি শ্রেণি সংশোধন আন্দোলন কমিটি, যশোর’-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন।

আন্দোলন কমিটির সদস্য আব্দুল মতিনের নেতৃত্বে ঘন্টাব্যাপী এই কর্মসূচিতে বক্তারা বলেন, জমি ক্রয়ের সময় ‘পুকুর শ্রেণি’ হিসেবে শ্রেণিবিন্যাস থাকা সত্ত্বেও সেখানে ভবন নির্মাণে কোনো সরকারি বাধা ছিল না। অনেকে পৌর কর্তৃপক্ষের মৌখিক অনুমতি নিয়ে ভবন নির্মাণও শুরু করেছিলেন। কিন্তু ২০২২ সালে হঠাৎ করে পৌরসভা কর্তৃপক্ষ জানায়, পুকুর শ্রেণির জমিতে আর প্লান অনুমোদন দেওয়া সম্ভব নয়। এরপর থেকে জমির মালিকদের সব নির্মাণকাজ বন্ধ হয়ে যায়।

বক্তারা অভিযোগ করেন, এই সিদ্ধান্তের ফলে কেবল কয়েকজন নয়, যশোর পৌর এলাকার শত শত জমির মালিক বিপাকে পড়েছেন। তিন বছরে এমন ক্ষতিগ্রস্তের সংখ্যা সহস্রাধিক হয়েছে বলে তারা জানান। অনেকেই ঋণ নিয়ে জমি কিনে বাড়ি নির্মাণ শুরু করেছিলেন। এখন সেই ঋণ শোধ করাও সম্ভব হচ্ছে না, আবার জমি বিক্রিও করা যাচ্ছে না। ফলে তারা চরম আর্থিক সংকটে ভুগছেন।

আন্দোলনকারীরা বলেন, জমির শ্রেণি সংশোধন ও পুকুর শ্রেণির জমিতে ভবন নির্মাণের অনুমতি পুনর্বহাল করা না হলে, সরকার যেন এই জমিগুলো অধিগ্রহণ করে নেয়—এ দাবি জানান তারা।

মানববন্ধনে অংশ নেওয়া জমির মালিকরা বলেন, “আমরা কোনো অবৈধ কিছু চাই না, শুধু আমাদের বৈধ জমিতে ঘর বানানোর অধিকার ফিরিয়ে দিন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd