• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে পঁচা বাসি খাবার বিক্রি:যশোরে অভিজাত রেস্তোরাঁ পাঁচ ফোড়নে লাখ টাকা জরিমানা 

Reporter Name / ২০৭ Time View
Update : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

 

শহিদ জয়, যশোর :
যশোর পৌরসভার মার্কেটের বিপরীতে এম কে রোডে অবস্থিত নতুনভাবে গড়ে ওঠা অবস্থিত অভিজাত রেস্তোরাঁ পাঁচ ফোড়নে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার (৫ নভেম্বর) অভিযান চালায় জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে নেতৃত্ব দেন যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.সেলিমুজ্জামান।
অভিযানকালে ফ্রিজে বাসি গ্রিল সংরক্ষণ, মেয়াদহীন কাসুন্দি, সস ও মেওনেজ রাখার অভিযোগে প্রতিষ্ঠানটির মালিকের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, তাদের কাছে অভিযোগ আসে ‘পাঁচ ফোড়ন’ রেস্টুরেন্টে নিয়মিত বাসি ও পচা খাবার পুনরায় রান্না করে বিক্রি করা হয়। বিশেষ করে গ্রীলের জন্য ব্যবহৃত মুরগির মাংস সংরক্ষণ করে পরদিন বিক্রি করা হয়।
তিনি বলেন, অভিযানকালে দেখা যায়,নোংরা ফ্রিজে গ্রীলের সঙ্গে কাঁচা মুরগির মাংস রাখা হয়েছে। সেই মাংস মোড়ানো ছিল পত্রিকার কাগজে, যার কালি মাংসে লেগে ছিল। যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ক্যান্সারের কারণ হতে পারে।
তিনি আরও জানান,রেস্টুরেন্টে নানা ধরনের অসঙ্গতি পাওয়া গেছে। পরে নষ্ট খাবারগুলো ধ্বংস করা হয় এবং প্রতিষ্ঠান মালিকের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মহিবুর রহমান, ক্যাব এর প্রতিনিধি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd