• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

চাঞ্চল্যকর বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি যশোরে গ্রেফতার

Reporter Name / ১৭৮ Time View
Update : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

আহবান নিউজ:

রংপুরের গঙ্গাচড়া থানার চাঞ্চল্যকর বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত একমাত্র পলাতক আসামি মাসুদ মিয়া (৪৭)কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৬।

র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর, র‍্যাব-১ ও র‍্যাব-১৩ এর একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে  মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে যশোরের  ঝিকরগাছা থানার ছুটিপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক মাসুদ মিয়া রংপুর জেলার গঙ্গাচড়া থানার উত্তর কোলকোন্দ গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে।

র‍্যাব জানায়, গত ১৬ জুলাই ২০২৫  মাসুদ মিয়া তার এলাকার এক বাকপ্রতিবন্ধী শিশুকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনায় বাক প্রতিবন্ধীর দাদী বাদী হয়ে গঙ্গাচড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামি পলাতক ছিলেন।

র‍্যাব জানায়, সাম্প্রতিক সময়ে দেশজুড়ে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হওয়ায় এ ধরনের অপরাধীদের আইনের আওতায় আনতে র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করেছে।

গ্রেফতারকৃত আসামিকে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd