• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন , যশোর সদর, যশোরে ওয়ানডে ক্যাম্প অনুষ্ঠিত

Reporter Name / ৩০৬ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন , যশোর সদর, যশোরে ওয়ানডে ক্যাম্প অনুষ্ঠিত মঙ্গলবার (৪ নভেম্বর) যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: প্রফেসর শেখ মো: আব্দুল হান্নান, অধ্যক্ষ, যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, যশোর। প্রধান অতিথি গার্ল গাইডসদের উদ্দেশ্যে তাঁর বক্তব্যে বলেন, আজকের এই ক্যাম্পের মাধ্যমে তোমরা একে অপরের সহযোগিতায় নতুন নতুন অনেক কিছু শিখলে, জীবনে আত্মনির্ভরশীল হবে এবং সমাজের কল্যাণে কাজ করবে। আজকের দিনটি আমাদের সবার মনে থাকবে একটি অনুপ্রেরণাময় ও আনন্দময় স্মৃতি হিসেবে। এই ক্যাম্পের মাধ্যমে তোমাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দেশপ্রেম, দলগত চেতনা ও মানবসেবার মানসিকতা গড়ে উঠবে। গার্লস গাইড আন্দোলন কেবল একটি সংগঠন নয়, এটি একটি জীবনদর্শন —যা শেখায় আত্মনির্ভরতা, সাহস ও মানবতার সেবা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন: জনাব হাবিবা শেফা, সদস্য, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন। সভাপতিত্ব করেন জনাব এস.এম সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার, যশোর সদর,যশোর। স্বাগত বক্তব্য প্রদান করেন : জনাব শামসুন নাহার , স্থানীয় সচিব, বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন , যশোর সদর, যশোর। উপস্থিত ছিলেন-জনাব চাঁদ সুলতানা, আঞ্চলিক কমিশনার, খুলনা অঞ্চল, খুলনা। দিনব্যাপী অনুষ্ঠানের অন্যান্য কার্যক্রমের মধ্যে থাকে ক্যাম্প সজ্জা, গাইডের বিভিন্ন গিরা প্রশিক্ষণ, স্বাস্থ্য সচেতনতা, ক্যাম্পফায়ার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গীরা প্রশিক্ষণ প্রদান করেন-জনাব হাবিবা শেফা, সদস্য, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন, স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আলোচনা করেন- জনাব পারভীনা খাতুন, গাইড গাইডার- যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, যশোর। যশোর সদরের ১. সরকারি বালিকা বিদ্যালয়, যশোর, ২. এম.এস টি.পি.পি. বালিকা বিদ্যালয়, যশোর, ৩. সেবাসংঘ বালিকা বিদ্যালয়, যশোর, ৪. সখিনা বালিকা বিদ্যালয়, যশোর, ৫. পুলিশ লাইনস্ স্কুল, ৬. নবকিশলয় স্কুল, ৭. বিমানবন্দর মাধ্যমিক বিদ্যালয়,৮. দাউদ পাবলিক স্কুল, ৯. ক্যান্টনমেন্ট মাধ্যমিক বিদ্যালয়, ১০. ক্যান্টনমেন্ট নিন্ম মাধ্যমিক বিদ্যালয়, ১১. যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ ,যশোর, ১২. আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, ১৩. নিউটাউন উচ্চ বালিকা বিদ্যালয়, ১৪. যশোর ক্যালেক্টরেট স্কুল , ১৫. প্রগতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd