• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে ছুরিকাঘাত, টাকা ও সোনা ছিনিয়ে নেয়ার অভিযোগে নয়জনের বিরুদ্ধে মামলা

Reporter Name / ১৮০ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

আহবান নিউজ:

যশোরে এক যুবককে ছুরিকাঘাত করে জখম ও টাকা এবং সোনার গহনা ছিনিয়ে নেওয়ার অভিযোগে ওয়ার্ড যুবদল সভাপতিসহ নয়জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। সোমবার রাতে মামলাটি করেছেন বলাডাঙ্গা গ্রামের আকরাম হোসেনের স্ত্রী রেবেকা খাতুন।
আসামিরা হলেন, রামনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও বলাডাঙ্গা শ্রীকান্তনগর গ্রামের সাইফুল মোড়ল, একই গ্রামের নজরুল মোড়ল, আরিফুল ইসলাম, ইসমাইল, সিহাব, ইমরান, ইমন, নয়ন ও আশিক।
মামলায় বাদী উল্লেখ করেন, তার ছেলে নাইমুল হোসেন একটি কোম্পানিতে চাকরি করেন। অন্যদিকে আসামিরা মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। নাইমুল এসব কাজে বাধা দেওয়ায় তাদের সঙ্গে শত্রুতা শুরু হয়। এর জেরে আসামিরা দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিলেন।
গত ২৭ অক্টোবর রাত আটটার দিকে নাইমুল বলাডাঙ্গা গোবিন্দ মোড়ে বসে ছিলেন। এমন সময় আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এসময় সাইফুল তার ছেলেকে একের পর এক ছুরিকাঘাত করে, অন্যরা রড দিয়ে পিটিয়ে পকেটে থাকা ৪৯ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়।
রেবেকা ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও মারধর করে আহত করা হয় এবং তার গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেয়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে আসামিরা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা নাইমুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে এ বিষয়ে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই দেবাশীষ জানান, ঘটনার সত্যতা পাওয়ায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের আটকের জন্য অভিযান চলছে। এদিকে, রেবেকার দাবি সাইফুল যুবদল সভাপতি হওয়ায় ক্ষমতার প্রভাব খাটাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd