• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে নৈশপ্রহরীর ওপর সন্ত্রাসী হামলা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

Reporter Name / ১৭৩ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

আহবান নিউজ :

যশোর সদরের হামিদপুর বালির মাঠ এলাকায় এক নৈশপ্রহরীকে রড ও ধারালো চাকু দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহত নৈশপ্রহরীর নাম মহসিন আলী (৫৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বাদনডাঙ্গা ইউনিয়নের ধুলিয়ার বাজার এলাকার মৃত জমির উদ্দিন সরদারের ছেলে। বর্তমানে যশোর সদর উপজেলার  আহমেদপুর সিকদার পাড়ায় ভাড়া থাকেন এবং স্থানীয় একটি পুকুরে নৈশপ্রহরীর কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক রাত পৌনে বারোটার দিকে মহসিন পুকুর পাহারা দিতে গেলে অজ্ঞাত দুই ব্যক্তি তার গতিরোধ করে। তারা রড দিয়ে মাথায় আঘাত করে এবং ধারালো চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কোপ দেয়। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় মহসিনকে উদ্ধার করে রাত ১টার দিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন, তার অবস্থা আশঙ্কাজনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd