• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে মাদকের বিরুদ্ধে জনতার ঐক্য র‍্যালি, সচেতনতামূলক কর্মসূচি শেষে গঠিত ‘মাদক সুরক্ষা কমিটি, যশোরে সাবেক ভাইস চেয়ারম্যান বিপুলের নির্দেশে ফের মিছিলের অভিযোগ, সাবেক ইউপি চেয়ারম্যানসহ আটক ২ যশোরে আওয়ামী লীগের মশাল মিছিলের অভিযোগ, দুইজন আটক গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে যশোরে জামায়াতের সমাবেশ ও গণমিছিল সরকার ব্যর্থ হলে দেশে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটবে : অধ্যাপক নার্গিস বেগম গভীর শোক ও শ্রদ্ধায় প্রাচ্যসংঘ পরিবারের দুই সুহৃদকে স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত যশোর চৌগাছা কাঁচাবাজারে মডেল মসজিদের স্থান পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন যশোরে বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের বিভাগীয় মুফাসসির সম্মেলন অনুষ্ঠিত যশোর শেখহাটিতে মাদকবিরোধী অভিযান, দুইজন কারাগারে যশোর ডেঙ্গু প্রতিরোধে অভিযান, বিভিন্ন নির্দেশনা

বেতনভাতা বৃদ্ধিসহ চার দফা দাবিতে গ্রামীন ডাক কর্মচারীদের মানববন্ধন

Reporter Name / ১৫৪ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

আহবান নিউজ :

বেতনভাতা বৃদ্ধিসহ চারদফা দাবিতে যশোরে মানববন্ধন করেছে যশোর গ্রামীন ডাক কর্মচারী ইউনিয়নের সদস্যরা। আজ বেলা সাড়ে ১১ টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে দুই শতাধিক ডাক কর্মচারী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, যশোরে গ্রামীন ডাক বিভাগে ৫৫৩ জন কর্মচারী রয়েছে। তাদের বেতন ভাতা এখনো বিট্রিশ কাঠামোয় পরিচালিত হচ্ছে। পোস্ট মাস্টারের বেতন চার হাজার ৪৬০ টাকা, পিয়নের বেতন চার হাজার ৩৫৪ টাকা, রানারের বেতন চার হাজার ১৭৭ টাকা, আয়ার বেতন চার হাজার ৬০ টাকা। দ্রব্যমূল্যের বর্তমান বাজারের এই বেতনে পরিবার পরিজন নিয়ে এ বেতনে মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছেন তারা।

নেতৃবৃন্দ আরো বলেন, বৈষম্য দূর করতে দেশে একটি গণঅভ্যুত্থান হলেও গ্রামীন ডাক বিভাগ থেকে বৈষম্য দূর হয়নি। এমতাবস্থায় গ্রামীন ডাক বিভাগ কর্মচারীদের বর্তমান বাজার মূল্য বিবেচনা করে ২০ হাজার টাকার উপরে পে-স্কেল প্রদান, ডাক বহনকারীদের বাইসাইকেল ও পোশাক, উৎসব ভাতা দেওয়ার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd