• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে ৬টি স্বর্ণের বারসহ যুবক আটক 

Reporter Name / ২০৪ Time View
Update : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

আহবান নিউজ :

যশোরে ৬টি স্বর্ণের বারসহ আবু বক্কর সিদ্দিক (৩৪) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আবু বক্কর সিদ্দিক যশোরের শার্শা উপজেলার ছোটআঁচড়া এলাকার রুহুল আমিনের ছেলে।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে.কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টিম যশোর সদর উপজেলার দাইতলা এলাকায় অবস্থান নেয়। এরপর সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে বেনাপোলগামী একটি বাসের গতিরোধ করে তল্লাশি চালানো হয়।এসময় আবু বক্কর সিদ্দিকর প্যান্টের পকেটে থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৭৩৫ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ১ কোটি ২৬ লাখ ৮ হাজার ৯২৫ টাকা।

তিনি আরো জানান,আবু বক্কর ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিলো।সে ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করেছিল। মামলা দায়েরের মাধ্যমে তাকে যশোর কোতোয়ালী  থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd