• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে রিকশা ছিনতাই, চালক আহত থানায় অভিযোগ 

Reporter Name / ১৭৮ Time View
Update : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

আহবান নিউজ :

যশোরে রিকশা ছিনতাইয়ের ঘটনায় এক রিকশাচালককে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে শহরের শংকরপুর ছোটনের মোড় ভাঙা গেট এলাকায় এ ঘটনা ঘটে।

রিকশা চালক মোস্তাকিন (২৩),শহরের নাজির শংকরপুর হাজিরা গেট এলাকার মৃত মিলন শেখের   ছেলে।তিনি পেশায় রিকশাচালক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তাকিন রিকশা নিয়ে যাওয়ার সময় উক্ত স্থানে পৌঁছালে স্থানীয় মিরাজ, হৃদয়, নির্জন, নিরব, রাতুল ও রিজভী নামের কয়েকজন যুবক তার পথরোধ করে। একপর্যায়ে তারা চাকুর বাট দিয়ে মোস্তাকিনকে এলোপাতাড়ি মারধর করে তার কাছে থাকা ১ হাজার ৫০০ টাকা ও রিকশাটি ছিনিয়ে নেয়।

আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন।

এ ঘটনায় কোতোয়ালি থানায়  অভিযোগ দায়ের করা হয়েছে। আহতের পরিবারের দাবি, ছিনতাইকারীরা শংকরপুর ছোটনের মোড় এলাকার বাসিন্দা। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd