• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

নলতায় চুচ্ছ ঘটনায় সাংবাদিক দম্পত্তিকে মারপিটের অভিযোগ

Reporter Name / ১৭১ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

 

হাফিজুর রহমান শিমুলঃ
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানাধীন নলতা মাঠপাড়া গ্রামের মৃত শদর উদ্দীনের পুত্র দৈনিক দৃষ্টিপাতের বিশেষ প্রতিনিধি রফিকুল ইসলাম দূবৃর্ত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। ৩০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যার দিকে নলতা হাইস্কুল সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার বিবরণে জানা যায়, নলতা মাঠপাড়া গ্রামের মৃত জুব্বার ময়রার ছেলে মাদকসেবী ও মাদক ব্যবসায়ী গোলাম বাবু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম ও তার স্ত্রীকে রাস্তায় একা পেয়ে মারপিট ও পরে মাথায় পিলারে ফেলে ঠেতলে দেয়। মাথা ফেটে ও শরীরের একাধিক জায়গায় ব্যথা পেয়ে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ভুক্তভোগী রফিকুল ইসলামকে কালিগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করেন। স্থানীয় মনিরুল ইসলাম বলেন, এ ঘটনার আগে বিকালের দিকে সাংবাদিক রফিকুলের ১০ বছর বয়সী ছেলে ও মাদকসেবী গোলাম বাবুর ১০ বছর বয়সী মেয়ে খেলার ছলে ঝগড়া করলে, গোলাম বাবু সাংবাদিক রফিকুলের শিশু সন্তানকে চোয়ালে চর মেরে দাঁগ বসিয়ে দেন। তাৎক্ষণিক বাচ্চাটি কান্নারত অবস্থায় বাড়িতে ফিরলে সাংবাদিক রফিকুল ও তার স্ত্রী ঐ বাবুকে ডেকে শোনেন কেন তাদের শিশু সন্তানকে এভাবে কেনো মারপিট করা হয়েছে। উভয়ের কথা কাটাকাটির এক পর্যায়ে মাদকাসক্ত গোলাম বাবু ও তার ভাইপো গোলাম আরজের ছেলে আল- আমিন সাংবাদিক রফিকুল ও তার স্ত্রী আকলিমা খাতুনকে রাস্তায় ফেলে বেদম মারপিট করেন। মারপিটের এক পর্যায়ে রফিকুলকে গোলাম বাবু রাস্তায় ফেলে মাথা ঠেতলে দেয়। ঘটনাস্থলে মাথা ফেঁটে অঝরে রক্ত ক্ষরণ অবস্থায় ভুক্তভোগী রফিকুল ইসলাম ও আঘাতপ্রাপ্ত স্ত্রী আকলিমা বেগমকে কালিগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। শেষ সংবাদ পাওয়া পর্যন্ত এ ঘটনায় তার পরিবার থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছিল বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd