• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে স্বর্ণের বারসহ এক যুবক আটক

Reporter Name / ১৮১ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

আহবান নিউজ :

যশোরের চাঁনপাড়া বাজার এলাকা থেকে ১৭৩.৭৬ গ্রাম ওজনের একটি স্বর্ণের বারসহ  বাসার শেখ (২৩) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, আটক বাসার শেখের কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় স্বর্ণের বারটি পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে সে জানায়, ঢাকার যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল।

আটককৃত বাসার শেখ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার পদমদি গ্রামের সোহেল মোল্লার ছেলে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ২৬ লাখ ৮৯ হাজার ১০৯ টাকা,মোবাইল ফোন ২০ হাজার টাকা ও নগদ ১ হাজার ৭২০ টাকাসহ মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ২৭ লাখ ১০ হাজার ৮২৯ টাকা।

আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd