• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড

Reporter Name / ১৮২ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

আহবান নিউজ :

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ১৫০ গ্রাম গাঁজা ও ৩ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সদর উপজেলা বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে চাঁচড়া রেলগেট এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজাসহ শেখহাটি মসজিদ মোড়ের মোঃ আজিজ মোড়ল (৩০) কে উপপরিদর্শক রাফিজা খাতুনের প্রসিকিউশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দ ৩০ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেন।

রেলগেট পশ্চিমপাড়া এলাকা থেকে ৩ পিস ইয়াবাসহ পুরাতন কসবা নিরিবিলি এলাকার নুর ইসলাম (৩৫) কে উপপরিদর্শক মদন মোহন সাহার প্রসিকিউশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকামে মাহমুদা মীম ৭ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।

রাজারহাট রেললাইন সংলগ্ন এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজাসহ কুলটিয়ার অমল বিশ্বাস (৫৫) এবং একই এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজাসহ মনিরামপুরের পোড়াডাঙ্গার আবুল হোসেন (৫০) কে উপপরিদর্শক শেখ আবুল কাশেমের প্রসিকিউশনে যথাক্রমে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ উদ্দীন ৫ দিনের ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান সরদার ৩ দিনের কারাদণ্ড দেন।

অভিযান পরিচালনা ও দণ্ড কার্যকর শেষে চার আসামিকে কারাগারে প্রেরণ করা হয় বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক আসলাম হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd