• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে মাছ চুরি ঠেকাতে গিয়ে জনি হাসান আহত

Reporter Name / ১৮১ Time View
Update : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

আহবান নিউজ :
যশোরে মাছ চুরি ঠেকাতে গিয়ে এক ব্যক্তিকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৯ অক্টোবর) রাত দেড়টার দিকে সদর উপজেলার আরবপুর ইউনিয়নের খোলাডাঙ্গা কালিতলা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত জনি হাসান (৩৬), ওই এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে জনি হাসান নিজের বাড়ির সামনে পুকুরে মাছ চুরি করতে দেখে চোরদের ধরে ফেলেন। এসময় একই গ্রামের রবি (২২), শাহিন (২৩), সাইদ (২০), রফিকুল (৪৫) ও অজ্ঞাতনামা আরও ৪/৫ জন মিলে লাঠি ও গাছি দা দিয়ে তার ওপর হামলা চালায়। এতে জনির ডান হাতে রক্তাক্ত জখম হয়।
পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান,আহত জনি হাসানের শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে আহত জনি, সুস্থ হলে থানায় অভিযোগ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd