• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে চোরাই ট্রাকের যন্ত্রাংশসহ তিনজন আটক

Reporter Name / ১৭৮ Time View
Update : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

আহবান নিউজ :
যশোর শহরের বকচর এলাকা থেকে চোরাই ট্রাকের যন্ত্রাংশসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের বিশেষ দল যশোর কোতোয়ালি থানার সহযোগিতায় অভিযান চালায়। আটককৃতরা হলেন তুফান,রবি ও ইকবাল।
পুলিশ জানায়, এক মাস আগে খুলনার হরিণটানা এলাকা থেকে টাটা ৪০৭ মডেলের একটি ট্রাক চুরি হয়। তদন্তে জানা যায়, ট্রাকটি যশোরের বকচর এলাকার একটি চোরাই গাড়ি সিন্ডিকেটের কাছে বিক্রি করা হয়েছে।
অভিযানে নিউ স্বপ্নীল মোটর পার্টস দোকান থেকে ট্রাকের কেবিন, টায়ার ও অন্যান্য যন্ত্রাংশ উদ্ধার করা হয়। দোকান মালিক তুফানের স্বীকারোক্তিতে রবি ও ইকবালকেও গ্রেপ্তার করা হয়।
তদন্ত কর্মকর্তা এসআই রেজোয়ান কবির জানান, আসামিদের খুলনায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তাঁদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, পুলিশের নজরদারির অভাবে বকচর এলাকা চোরাই গাড়ি বেচাকেনার কেন্দ্রস্থলে পরিণত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd