• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

সার ডিলার হিসেবে নিবন্ধনের দাবিতে যশোরে বিএডিসি ডিলারদের মানববন্ধন ও স্মারকলিপি

Reporter Name / ১৭৫ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

আহবান নিউজ ;
সার ডিলার হিসেবে নিবন্ধনের দাবিতে যশোরে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে বিএডিসি ডিলার অ্যাসোসিয়েশন। আজ বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন তারা।
যশোরের বিশিষ্ট বীজ ডিলার শাহীন আলম ও আব্দুস সাত্তারের নেতৃত্ব জেলার অর্ধশতাধিক বিএডিসি বীজ ডিলার মানববন্ধনে অংশ নেন। এসময় নেতৃবৃন্দ বলেন, কৃষি উপকরণ বিতরণ ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণ এবং প্রান্তিক পর্যায়ে সেবা সম্পষারণে সরকার নতুন করে সম্মিলিত নীতিমালা প্রণয়ন‌ করেছে। এ নীতিমালা অনুযায়ী প্রত্যেক ইউনিয়নে সার ডিলার নিয়োগ করা হবে। এক্ষেত্রে সকল বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার হিসেবে নিবন্ধিত করলে সরকারের নতুন করে অবকাঠামগত বিনিয়োগ করার প্রয়োজন হবে না। তাছাড়া কৃষকরা এক স্থান থেকে বীজ ও সার সহ সকল কৃষি উপকরণ সংগ্রহ করতে পারবেন যাতে কৃষকের যাতায়াত খরচ ও সময় বাঁচবে। সরকার যে লক্ষ্য অর্জন করতে চায় তা কোনরকম জটিলতা ছাড়াই সম্ভব হবে। এজন্য দেশের সকল বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার হিসেবে নিয়োগের দাবি জানান তারা।
পরে দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে জমা দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd