• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

Reporter Name / ১৭২ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

আহবান নিউজ :
যশোর সদর উপজেলার রাজারহাট এলাকায় ট্রাকের ধাক্কায় সেলিম হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে যশোর-খুলনা মহাসড়কের আমিন পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সেলিম হোসেন যশোর শহর থেকে মোটরসাইকেলযোগে (রেজিস্ট্রেশনবিহীন আরটিআর পালসার) নিজ বাড়ি মনিরামপুর যাচ্ছিলেন। পথে রাজারহাট এলাকায় পৌঁছালে পিছন থেকে আসা সাতক্ষীরা ট–১১–০৬৬৭ নম্বরের একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে বলে জানিয়েছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। নিহত সেলিম মনিরামপুর কেন্দ্রীয় মসজিদের পাশের এলাকার মুক্তার হোসেনের ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd