• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে ডিবির অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

Reporter Name / ১৯১ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

আহবান নিউজ :
যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রোববার রাতে সদর উপজেলার ইছালী ইউনিয়নের কাশিমপুর মাঠপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
 ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা জানান,এসআই কামাল হোসেন ও এএসআই নির্মল কুমার ঘোষের নেতৃত্বে একটি টিম পাচবাড়িয়া আমতলা মোড় এলাকায় অভিযান চালানোর সময় গোপন সূত্রে খবর পান কাশিমপুর মাঠপাড়ায় কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এ সময় রাত সাড়ে সাতটায় ঘটনাস্থলে পৌঁছে ডিবি পুলিশ তিনজনকে আটক করে।
আটকরা হলেন মোঃ সোহান মোল্লা (২৫), প্রিন্স মাহমুদ (৩৭) ও ইয়াসিন আলী (২৪)। তাদের কাছ থেকে মোট ১৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে সোহান মোল্লার কাছ থেকে ১০০ পিস, প্রিন্স মাহমুদের কাছ থেকে ৩০ পিস ও ইয়াসিন আলীর কাছ থেকে ৩০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া আরো জানান ,গ্রেফতারকৃতরা যশোরের কোতোয়ালি ও বাঘারপাড়া উপজেলার বাসিন্দা। সোমবার (২৮ অক্টোবর) সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে ডিবি পুলিশ সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd