• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে খাদ্য বান্ধব ডিলার না হয়েও চাল উত্তোলনের অভিযোগ, ভোক্তাদের ভোগান্তি

Reporter Name / ১৮১ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

আহবান নিউজ :
যশোরে খাদ্য বান্ধব কর্মসূচীতে ডিলার না হয়েও সরকারি প্রতিষ্ঠানের অনুকূলে অর্থ জমা দিয়ে চাল উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে কর্মসূচীর কার্যক্রম ব্যাহত হয়ে পড়েছে, আর ভোক্তারা চালের জন্য ডিলারদের দ্বারে দ্বারে ঘুরছেন।
সূত্র জানায়, সদরের ১৫টি ইউনিয়নে আগের সরকারের আমলে ৩৭ জন ডিলার ১৮ হাজারের বেশি ভোক্তার মাঝে মাথাপিছু ৩০ কেজি করে চাল বিতরণ করতেন। তবে সরকার পরিবর্তনের পর নানা অভিযোগে পুরনো ডিলারদের কার্যক্রম স্থগিত হয় এবং নতুন করে লটারির মাধ্যমে ডিলার নিয়োগ দেওয়া হয়।
অভিযোগ রয়েছে, একদল চক্র পুরনো ডিলারদের নামে উপজেলা খাদ্য অফিস থেকে ডিও লেটার তুলে জেলা খাদ্য গুদাম থেকে চাল উত্তোলন করে নিজেদের ইচ্ছেমতো বিক্রি করছে। এ কারণে প্রকৃত ভোক্তারা চাল পাচ্ছেন না।
উপজেলা খাদ্য কর্মকর্তা মামুন হোসেন খান জানান, সৈয়দ মুনসুর আলমের ডিলারশিপ পাশ্ববর্তী জাবের হোসেন জাহিদের নামে চাল বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিস্তারিত জানাতে তিনি পরবর্তীতে জানানোর কথা বলে ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন।
স্থানীয় সূত্রগুলো বলছে, এ অনিয়মে খাদ্য বান্ধব কর্মসূচী চরমভাবে ব্যাহত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd