• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

বেগুন গাছ কেটে ফেলার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ

Reporter Name / ২৪১ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

আহবান নিউজ :
যশোরে প্রতিবেশীর বিরুদ্ধে বেগুন গাছ কেটে ফেলা, হুমকি ও মারধরের চেষ্টা করার অভিযোগ করেছেন সদরের সিতারামপুর এলাকার এক কৃষক। এ ঘটনায় সোমবার সকালে ভুক্তভোগী সারাফাত হোসেন (৪৮) লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তিনি লিখিত অভিযোগে সিতারামপুর শেখপাড়া গ্রামের মৃত শামসুর রহমান খানের ছেলে সারাফাত হোসেন জানিয়েছেন তার প্রতিবেশী মৃত নুর ইসলাম খানের ছেলে আশরাফুজ্জামান ওরফে টিক্কা (৫২), দীর্ঘদিন ধরে এলাকায় ভূমি দখলসহ বিভিন্ন অনিয়মে জড়িত রয়েছে।
তিনি জানান, সোমবার ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে আশরাফুজ্জামান ও অজ্ঞাত আরও দুই-তিনজন ব্যক্তি পূর্বশত্রুতার জেরে তার বর্গাকৃত জমির প্রায় সাত কাঠা জায়গায় থাকা প্রায় দেড় লাখ টাকার বেগুন গাছ কেটে ফেলে ও তুলে নিয়ে যায়। পরে সারাফাত ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করলে অভিযুক্ত আশরাফুজ্জামান তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে,মারধরের চেষ্টা চালায় এবং প্রকাশ্যে হত্যার হুমকি দেয়।
ভুক্তভোগী আরও জানান,ঘটনার ভিডিও ফুটেজ তার কাছে সংরক্ষিত রয়েছে। বর্তমানে তিনি প্রাণনাশের আশঙ্কায় রয়েছেন এবং আইনের মাধ্যমে ন্যায়বিচারের দাবি করেছেন।
ঘটনাটি সম্পর্কে স্থানীয়রা জানান,সারাফাত ও আশরাফুজ্জামানের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। এ বিষয়ে সারাফাত হোসেন কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
এই ঘটনার সাক্ষী হিসেবে নুর ইসলাম খানের ছেলে মো. মঈন,শরাফত হোসেনের ছেলে মো. সিহাব খানসহ স্থানীয় কয়েকজন ঘটনাটি প্রত্যক্ষ করেছেন বলে তিনি যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd