• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে মাদক ব্যবসা নিষেধ করায় যুবককে ছুরি ও গ্লাস দিয়ে গুরুতর আহত

Reporter Name / ১৮৭ Time View
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

আহবান নিউজ :
যশোর সদরের এড়েন্দা বাজারে ছুরি ও চায়ের গ্লাস দিয়ে নুর নবী ইসলাম (৩৫) নামে এক যুবককে গুরুতর আহত করেছে একই এলাকার আয়নাল (৪০)নামে এক ব্যক্তি।
ঘটনাটি ঘটেছে রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এড়েন্দা বাজারের নতুন মসজিদের পাশে একটি চায়ের দোকানে। স্থানীয় সূত্রে জানা গেছে,আহত নুর নবী ইসলাম বাবুল আক্তারের ছেলে এবং তিনি যশোরের দেয়াড়া ইউনিয়নের এড়েন্দা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, নুর নবী এলাকায় মাদক ব্যবসা বন্ধে কাজ করছিলেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে তার সঙ্গে প্রতিবেশী আয়নালের বিরোধ চলছিল। ঘটনার সময় চায়ের দোকানে বসা অবস্থায় আয়নাল হঠাৎ তাকে ছুরি ও চায়ের গ্লাস দিয়ে আঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়।
পরিবারের সদস্যরা আহত নুর নবীকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।
এ ঘটনায় এখনো মামলা হয়নি, তবে কোতোয়ালি থানার ডিউটি অফিসার জানায়,লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd