• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোর চৌগাছায় জমি ভাগাভাগি নিয়ে হামলা, মাতব্বর গুরুতর আহত

Reporter Name / ১৮২ Time View
Update : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

আহবান নিউজ :
যশোরের চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামে মৃত হায়দার আলীর জমি ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনায় কাজেম আলী (৬৬) নামে এক গ্রাম্য মাতব্বর গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত হায়দার আলীর স্ত্রী লতিফা হায়দার, বড় ছেলে ইমামুল হাসান রুবেল, ছোট ছেলে আল ইমরান বাবু ও মেয়েরা লাভলী, লাকি ও বিউটির মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। লন্ডনপ্রবাসী ব্যারিস্টার মোর্তজা রাসেলকে বঞ্চিত করতে পরিবারের একাংশ ওই সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে আমিন (সার্ভেয়ার) দিয়ে হায়দার আলীর সম্পত্তি পরিমাপ ও ওয়ারিশ অনুযায়ী ভাগাভাগির কাজ চলছিল। এ সময় গ্রাম্য মাতব্বর কাজেম আলী, শফিকুল ইসলামসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। ভাগাভাগি শুরু হলে আল ইমরান বাবু ও তার বোন লাভলী বাধা দেন। একপর্যায়ে তারা সানাউল্লাহর ছেলে রফিকুল ইসলাম, ইমামুল, আবির ও সুজনকে নিয়ে মাতব্বরদের ওপর হামলা চালান। এতে কাজেম আলী গুরুতর আহত হন।
আহতের স্বজনরা জানান, দুপুর দেড়টার দিকে তাকে মুমূর্ষু অবস্থায় যশোর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক ডা. সজল অধিকারী জানান, মারধরের পর কাজেম আলীর হার্টবিট অস্বাভাবিকভাবে বেড়ে যায়, ফলে তার শারীরিক অবস্থা অবনত হয়। তবে চিকিৎসা সঠিকভাবে চললে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
স্থানীয়রা জানান, মৃত হায়দার আলী ছিলেন চৌগাছা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা। তার মৃত্যুর পর থেকেই পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ আদালত পর্যন্ত গড়িয়েছে এবং বিষয়টি নিয়ে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd