• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
অতি-প্রক্রিয়াজাত খাবারে স্বাস্থ্যঝুঁকি এবং করণীয়: বাংলাদেশ পরিপ্রেক্ষিত” শীর্ষক ওয়েবিনার আয়োজন যশোরে জমিজমা সংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে ও পিটিয়ে আহত যশোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক নদীতে গোসল করতে নেমে চৌগাছায় শিশুর মৃত্যু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে স্মারকলিপি ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ সাংবাদিক সুনীল ঘোষের মাতৃবিয়োগে জেইউজের শোক সাংবাদিক সুনীল ঘোষের মায়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক যশোর বাঘারপাড়ায় ২৪টি ককটেল সদৃশ বস্তু নিষ্ক্রিয় করল এটিইউ বোম্ব ডিসপোজাল টিম

তারেক রহমানের উৎসাহে তৃণমূল খেলোয়াড়দের নিয়ে জিয়া ফুটবল টুর্নামেন্ট :মিজানুর রহমান খান

Reporter Name / ১৪৫ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

আহবান নিউজ :.
যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান বলেছেন, ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। কিন্তু মাঝখানে আমাদের দেশে ফুটবলের জনপ্রিয়তা কিছুটা ভাটা পড়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উৎসাহে দেশে ফুটবলকে আরও জনপ্রিয় করতে এবং তৃণমূলের খেলোয়াড়দেরকে উৎসাহ দিতে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিকে ধরে রাখতে জিয়া ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।’
শুক্রবার বিকেলে ঝিকরগাছা উপজেলার বারবাকপুর যুব সমাজের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, মাদকের আগ্রাসন থেকে নিজেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত থাকলে মাদকের ছোবল থেকে বাচা যাবে।’
এদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে গোড়পাড়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। আর রানার্সআপ হয়েছে বল্লা ফুটবল একাদশ। ফাইনাল ম্যাচে নির্ধারত সময়ে গোল শূণ্য ড্র হয়। ফলে টাইব্রেকারে জয় নিশ্চিত করে গোড়পাড়া ফুটবল একাদশ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নী ও সাবেক সভাপতি মোর্তজা এলাহি টিপু, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, এড. ইসাহক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd