• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

ঝিকরগাছায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা নারীকে ইট দিয়ে আঘাত, মৃত সন্তান প্রসব

Reporter Name / ২০৩ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

আহবান নিউজ :
যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের সোনাকুল গ্রামে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে ইট দিয়ে আঘাত করার ঘটনায় তিনি মৃত সন্তান প্রসব করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম মোছাঃ নাজমা খাতুন (৩৬), পিতা মৃত নজরুল ইসলাম, স্বামী চঞ্চল হোসেন, সাং সোনাকুল, বাঁকড়া ইউনিয়ন, ঝিকরগাছা, যশোর। প্রতিবেশী মোছাঃ ডলি খাতুন (৪০) ও তার মা  ফাতেমা খাতুন (৬০)-এর সঙ্গে জমিতে থাকা বাঁশ নিয়ে পূর্ব বিরোধ চলছিল।
গত ৯ অক্টোবর দুপুর ১২টার দিকে ওই বিরোধের জেরে কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত ডলি খাতুন ইট দিয়ে নাজমার পেটসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় নাজমাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হলে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
তবে শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে নিজ বাড়িতে তিনি মৃত সন্তান প্রসব করেন।
এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্ত ডলি খাতুন ও ফাতেমা খাতুনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd