• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
অতি-প্রক্রিয়াজাত খাবারে স্বাস্থ্যঝুঁকি এবং করণীয়: বাংলাদেশ পরিপ্রেক্ষিত” শীর্ষক ওয়েবিনার আয়োজন যশোরে জমিজমা সংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে ও পিটিয়ে আহত যশোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক নদীতে গোসল করতে নেমে চৌগাছায় শিশুর মৃত্যু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে স্মারকলিপি ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ সাংবাদিক সুনীল ঘোষের মাতৃবিয়োগে জেইউজের শোক সাংবাদিক সুনীল ঘোষের মায়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক যশোর বাঘারপাড়ায় ২৪টি ককটেল সদৃশ বস্তু নিষ্ক্রিয় করল এটিইউ বোম্ব ডিসপোজাল টিম

যশোরে মতবিনিময় সভায় বক্তাদের অভিমত

Reporter Name / ১২৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

আহবান নিউজ :
সরকারি,বেসরকারি ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার একাধিক উদ্যোগ থাকা সত্ত্বেও যশোরের জলাবদ্ধতা ও পানি সম্পদ ব্যবস্থাপনা বারবার ব্যর্থ হচ্ছে এমন মন্তব্য করেছেন বক্তারা। তাদের মতে, পরিকল্পনা ও বাস্তবায়নে সমন্বয়ের অভাবই এই ব্যর্থতার মূল কারণ।
বক্তারা বলেন,কোটি কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হলেও পারস্পরিক যোগাযোগ ও সমন্বয়ের ঘাটতির কারণে কাঙ্ক্ষিত ফলাফল মিলছে না। স্থানীয় জনগণের অংশগ্রহণ ও সরকারি-বেসরকারি উদ্যোগের মধ্যে কার্যকর সমন্বয় ঘটাতে পারলে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব বলে তারা মত দেন।
 বৃহস্পতিবার বেলা ১১টায় যশোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করে নেদারল্যান্ডভিত্তিক উন্নয়ন সংস্থা সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও জাগরণী চক্র ফাউন্ডেশন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য দেন সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সিনিয়র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ ড. এস এম ফেরদৌস, ম্যানেজার কৃষিবিদ ড. নাজমুন নাহার,পানি উন্নয়ন বোর্ড ও জেলা মৎস্য অফিসের কর্মকর্তারা এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
সংস্থাদ্বয়ের উদ্যোগে যশোর অঞ্চলে চলমান খাল সংস্কার কার্যক্রম সম্পর্কে জেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের অবহিত করতেই এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd