• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
অতি-প্রক্রিয়াজাত খাবারে স্বাস্থ্যঝুঁকি এবং করণীয়: বাংলাদেশ পরিপ্রেক্ষিত” শীর্ষক ওয়েবিনার আয়োজন যশোরে জমিজমা সংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে ও পিটিয়ে আহত যশোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক নদীতে গোসল করতে নেমে চৌগাছায় শিশুর মৃত্যু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে স্মারকলিপি ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ সাংবাদিক সুনীল ঘোষের মাতৃবিয়োগে জেইউজের শোক সাংবাদিক সুনীল ঘোষের মায়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক যশোর বাঘারপাড়ায় ২৪টি ককটেল সদৃশ বস্তু নিষ্ক্রিয় করল এটিইউ বোম্ব ডিসপোজাল টিম

যশোর জেনারেল হাসপাতালে ভুয়া এন্টার্নি নার্স আটক মুচলেকায় মুক্তি

Reporter Name / ১৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

আহবান নিউজ :
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভুয়া এন্টার্নি নার্স সেজে ঘোরাঘুরির অভিযোগে এক নারীকে আটক করে পরে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
আটককৃত নারীর নাম নীলা মল্লিক (২৫)। তিনি বাগেরহাট সদর উপজেলার কার্ত্তিকদিয়া এলাকার জাহিদ মল্লিকের মেয়ে। জন্মনিবন্ধন অনুযায়ী তার ঠিকানা যশোরের মনিরামপুর উপজেলার ভরতপুর গ্রামের ৫ নম্বর ওয়ার্ড, খানপুর ইউনিয়নে।
হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার (২৩ অক্টোবর) সকাল পৌনে এগারোটার দিকে এ ঘটনা ঘটে। ওই সময় এপ্রোন পরিহিত অবস্থায় জরুরি বিভাগে ঘোরাঘুরি করতে দেখে চিকিৎসক ডা.শফিউল্লাহ সবুজ বিষয়টি হাসপাতালের পুলিশ বক্সে জানান। পরে কর্তব্যরত পুলিশ সদস্যরা নীলাকে হেফাজতে নেন এবং থানা পুলিশকে খবর দেন।
পরে থানা পুলিশ এসে তাকে হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে নিয়ে যায়। তত্ত্বাবধায়কের নির্দেশে মুচলেকা নিয়ে সতর্ক করে তাকে ছেড়ে দেওয়া হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে হাসপাতালের নিরাপত্তা জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd