• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
অতি-প্রক্রিয়াজাত খাবারে স্বাস্থ্যঝুঁকি এবং করণীয়: বাংলাদেশ পরিপ্রেক্ষিত” শীর্ষক ওয়েবিনার আয়োজন যশোরে জমিজমা সংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে ও পিটিয়ে আহত যশোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক নদীতে গোসল করতে নেমে চৌগাছায় শিশুর মৃত্যু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে স্মারকলিপি ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ সাংবাদিক সুনীল ঘোষের মাতৃবিয়োগে জেইউজের শোক সাংবাদিক সুনীল ঘোষের মায়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক যশোর বাঘারপাড়ায় ২৪টি ককটেল সদৃশ বস্তু নিষ্ক্রিয় করল এটিইউ বোম্ব ডিসপোজাল টিম

যশোর দড়াটানায় সরকারি সাড়ে ১২ শতক জমি বেদখল

Reporter Name / ১৩৭ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

আহবান নিউজ :
যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা মোড়ে সরকারি প্রায় সাড়ে ১২ শতক জমি অবৈধ দখল ও রেকর্ড জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। এ ঘটনায় তদন্ত ও সরকারি জমি পুনরুদ্ধারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকার বাসিন্দা আফজাল হোসেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে,তাজ স্ন্যাকস থেকে মুজিব সড়কের আইনজীবী সমিতি পর্যন্ত প্রায় ১২.৫ শতক সরকারি জমি দীর্ঘদিন ধরে শাহীন-মিঠু গং জাল-জালিয়াতির মাধ্যমে দখল করে রেখেছে।
নির্ভরযোগ্য সূত্রে জানা যায়,১৯২৬ সালে তৎকালীন কালেক্টরেটের নাজির নাজের বিশ্বাস এক বছরের জন্য জমিটি লিজ নেন। পরবর্তীতে ১৯৩৬ সালে আব্দুল মজিদ বিশ্বাস এক বছরের লিজ নিয়ে ব্যবসা শুরু করেন। ১৯৫৮ সালে তিনি ১০ বছরের লিজ নিলেও বেআইনিভাবে তা ৩০ বছর দেখিয়ে রেকর্ড জালিয়াতি করেন। সরকারি রেকর্ড বই থেকে জমিটির তথ্য মুছে ফেলা হয়, ফলে বর্তমানে এটি পতিত বা অর্পিত সম্পত্তি হিসেবে নথিভুক্ত নয়।
এছাড়া ১৯৮৮ সালের ১১ মে তারিখে আরও একটি ৩০ বছরের লিজ দেখানো হয়েছে, তবে সেখানে স্বাক্ষরকারী কর্মকর্তার নাম, পদবি বা পরিচয় কিছুই উল্লেখ নেই। সরকারি নথিতে লিজের এমন কোনো তথ্যও পাওয়া যায়নি।
স্মারকলিপিতে বলা হয়, তাজ স্ন্যাকস গ্রুপ জালিয়াতির মাধ্যমে জমিটি নিজেদের নামে আরএস রেকর্ড করলেও পৌর ভূমি অফিস খাজনা নেয়নি। ফলে সরকার এখনও জমিটিকে সরকারি সম্পত্তি হিসেবেই বিবেচনা করছে।
সরকারি এই জমি দখলমুক্ত করা গেলে শহরের সৌন্দর্য বৃদ্ধি, রাস্তা সম্প্রসারণ ও যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন নাগরিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd