• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোরে ইজিবাইক চালানোর প্রতিযোগিতা নিয়ে খুন জাহিদ , মামলা

Reporter Name / ১৬৬ Time View
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

আহবান নিউজ :
ইজিবাইক চালানোর প্রতিযোগিতা নিয়ে বিরোধের জেরে যশোরে জাহিদ হোসেন (৩৫) নামে এক ইজিবাইক চালক খুন হয়েছেন। এ ঘটনায় শনিবার রাতে নিহতের ছোট ভাই অহিদ শেখ কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। মামলায় ফুডগোডাউন এলাকার রেজাউল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম আশা (৩০)কে একমাত্র আসামি করা হয়েছে। তবে এখনো তাকে আটক করতে পারেনি পুলিশ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, নিহত জাহিদ ও আসামি আশা উভয়ই ইজিবাইক চালক এবং তাদের মধ্যে পূর্বপরিচয় ছিল। ইজিবাইক চালানোর প্রতিযোগিতা নিয়ে আগে থেকেই দুজনের মধ্যে মনোমালিন্য চলছিল। গত ১৮ অক্টোবর সকাল প্রায় ১০টার দিকে শহরের আশ্রম রোড এলাকায় নিজের ইজিবাইক পরিষ্কার করছিলেন আশা। এসময় সেখানে উপস্থিত হয়ে জাহিদ তাকে জিজ্ঞাসা করেন, “আর কত সময় লাগবে?”—এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে ধাক্কাধাক্কির সময় আশা পাশে থাকা কাঠের বাটাম দিয়ে জাহিদের মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশা নিজেই আহত জাহিদকে হাসপাতালে নিয়ে গেলেও কিছুক্ষণ পর সেখান থেকে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছে জাহিদকে মৃত অবস্থায় পান।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই অনুপ কুমার মণ্ডল জানান, আসামিকে ধরতে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd