• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

বেনাপোল দিয়ে ১২ বাংলাদেশি নাগরিকের প্রত্যাবর্তন

Reporter Name / ১৭১ Time View
Update : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

আহবান নিউজ :
ভারতের সাগর থানার ঘোড়ামারি দীপ নদীতে সিমেন্টবোঝাই জাহাজ ডুবে আট মাস আশ্রয়ে থাকা ১২ জন বাংলাদেশি নাগরিক শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। বিকেল ৩টার দিকে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের আনুষ্ঠানিকভাবে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করে।
ইমিগ্রেশন পুলিশ আইনি প্রক্রিয়া শেষে তাদের বেনাপোল পোর্ট থানার কাছে হস্তান্তর করে। পরে প্রত্যাবাসনপ্রাপ্তদের পরিবারের কাছে ফেরত পাঠানোর জন্য মানবিক সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার-এর নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।প্রত্যাবর্তনকারীরা হলেন,বাগেরহাট জেলার রাজিব শেখ (২৭),শরিফুল শেখ (২০), বাপ্পি শেখ (১৮), মোহাম্মদ আলী (৪৪),
মাগুরা জেলার মিহাত ফকির (২২),তরিকুল ইসলাম (২৯), নড়াইল জেলার শাওন মোল্লা (২৫),জিহাদ মোল্লা (২৫), গোপালগঞ্জ জেলার আল আমিন শেখ (৩২),সাগর হোসেন (২৬), যশোর সদরের জসীমউদ্দীন শেখ (৫৩), নড়াইলের আহাদ শেখ (২৬)।
সূত্র জানায় চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি নরসিংদীর ঘোড়াশাল সিমেন্ট ফ্যাক্টরি থেকে সিমেন্টবোঝাই জাহাজ এমভি সি ওয়ার্ল্ড ভারতগামী হয়। চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের সুন্দরবন জেলার সাগর থানার ঘোড়ামারি দীপ নদীতে জাহাজটি ডুবে যায়। পরে ভারতীয় পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় কৃষ্ণনগর হাই স্কুল সাইক্লোন সেন্টারে আশ্রয় দেয়। যেখানে তারা টানা আট মাস ছিলেন।
দীর্ঘ প্রতীক্ষার পর দুই দেশের সরকারের সমন্বয় ও মানবিক উদ্যোগে তারা অবশেষে স্বদেশে ফেরার সুযোগ পেলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd