• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

চঁাদাবাজি মারপিট ও লুটপাটের ঘটনায় ৭  জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা

Reporter Name / ১৭১ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

আহ্বান প্রতিবেদক :
৫ লাখ টাকা চাদা দাবিতে বাড়িতে হামলা, মারপিট ও লুটপাটের ঘটনায় ৭ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার যশোর সদরের আলমনগর গ্রামের লাল মাহমুদ বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তুনু কুমার মন্ডল অভিযোগের তদন্ত করে ডিবি পুলিশকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
আসামিরা হলো,একই গ্রামের ইকবাল হোসেন,টিপু সুলতান, ইমাদুর রহমান ইমন, শহর বানু, লাবনী খাতুন, সোনালী খাতুন ও রোজিনা খাতুন।
মামলার অভিযোগে জানা গেছে, আসামিরা আওয়ামী লীগের দোসর। আওয়ামী সরকার আমলে আসামিরা বাদীর কাছে প্রায়ই চঁাদা দাবি করতো। পাশাপাশি আসামিদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন পূর্ব থেকে বিরোধ চলে আসছে লাল মাহমুদের । এরই জের ধরে গত ১৫ অক্টোবর সকাল ৭টার দিকে আসামিরা লাল মাহমুদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীদের চঁাদার ৫ লাখ টাকা না দেয়ায় ভাংচুর, বাড়ির লোকজদের মারপিট, ৩০ হাজার টাকা ও গহনা লুট করে নিয়ে যায়। চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় প্রতিবেশী ও স্বজনেরা গুরুতর আহত লাল মাহমুদসহ অন্যদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে কৃতপক্ষ গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd