• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

যশোর-রাজগঞ্জ সড়কে অর্ধশতাধিক অবৈধ তেলের ডিপো

Reporter Name / ১৭০ Time View
Update : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

আহ্বান প্রতিবেদক :
যশোর-রাজগঞ্জ সড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে উঠেছে অসংখ্য জ্বালানি তেলের দোকান ও ডিপো। রাস্তার ধারে, বাজার এলাকায় ও জনবসতিপূর্ণ স্থানে প্রতিদিনই চলছে তেল কেনাবেচা। ফলে সরকারি অনুমতি ও লাইসেন্স নিয়ে ব্যবসা করা উদ্যোক্তারা পড়েছেন লোকসানে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন বৈধ ব্যবসায়ীরা।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, যশোরের পুলেরহাট থেকে রাজগঞ্জ বাজার পর্যন্ত বিভিন্ন মোড় ও বাজারে অকটেন, পেট্রোল, ডিজেল ও কেরোসিন তেল খোলাবাজারে বিক্রি হচ্ছে। খুলনা থেকে ট্রাকলরিতে এনে এসব তেল অবৈধভাবে বিক্রি করা হয়। অথচ এ ধরনের ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, বিস্ফোরক অধিদপ্তরের অনুমতি, বিএসটিআই ও প্রকৌশল দপ্তরের ছাড়পত্রসহ একাধিক কাগজপত্র বাধ্যতামূলক। কিন্তু এসবের কিছুই নেই অধিকাংশ বিক্রেতার।
ব্যবসায়ীরা জানান, পুরো সড়কজুড়ে অন্তত অর্ধশত তেলের ডিপো গড়ে উঠেছে। এর মধ্যে হাতে গোনা কয়েকজন ব্যবসায়ী বৈধভাবে অনুমতি নিয়ে তেল বিক্রি করছেন। অবৈধ ডিপোর কারণে তারা প্রতিনিয়ত লোকসানের মুখে পড়ছেন। সরকারি নির্ধারিত দামে বিক্রি করলেও ক্রেতারা বেশি দাম দিলেও অবৈধ বিক্রেতাদের কাছ থেকে কিনছেন। এতে বাজারে বৈধ ব্যবসায়ীদের বিক্রি কমে গেছে।
খেদাপাড়া বাজারের বৈধ ব্যবসায়ী রাজু ও এনায়েতপুর বাজারের রবিউল ইসলাম জানান, তারা সরকারের সব নিয়ম মেনে ব্যবসা করছেন। তাদের ডিপোতে ওজন, কাগজপত্র ও লাইসেন্স সঠিক আছে। কিন্তু আশপাশে লাইসেন্সবিহীন ডিপো গড়ে ওঠায় তারা চরম ক্ষতির মুখে। রবিউল ইসলাম বলেন, “রোহিতা, কোদলপাড়া, দোদাড়িয়া, এনায়েতপুরসহ বিভিন্ন এলাকায় কিছু বৈধ ডিপো আছে, তবে বেশির ভাগই অবৈধ। উপজেলা প্রশাসনে অভিযোগ দেওয়া হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।”
ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, গোয়ালদাহ, বাগেরহাট, ভান্ডারির মোড়, বাসুদেবপুর, খেদাপাড়া, তালতলা, কোমলপুর, ষোলখাদা ভাটার মোড়, ডুমুরখালী ও এনায়েতপুর চেয়ারম্যান মোড়সহ অন্তত এক ডজন স্থানে তেলের ডিপো গড়ে উঠেছে। কোনো কোনো বাজারে ৭-৮ জন বিক্রেতা অবৈধভাবে তেল বিক্রি করছেন।
এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান বলেন, “সরকারি অনুমতি ছাড়া তেল বিক্রি একটি বড় অপরাধ। এসব ডিপোতে যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। ভোক্তা অধিকার অধিদপ্তর অবৈধ ব্যবসার বিরুদ্ধে সবসময় সতর্ক রয়েছে। প্রয়োজনে যেকোনো সময় অভিযান পরিচালনা করা হবে।”
স্থানীয় সচেতন মহলের দাবি, অবৈধ এসব তেলের ডিপো দ্রুত বন্ধে প্রশাসনের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন নচেৎ বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd